Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
Kolkata Metro

শীঘ্রই খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গত ২৮ জুলাই থেকে বন্ধ ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন। প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার কারণে গোটা স্টেশনটিকে ভেঙে নতুন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৯:০৮

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৯:০৮

options
link
শীঘ্রই খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা? zoom
কলকাতা মেট্রো। ফাইল ছবি
Advertisement

নতুন বছরের গোড়াতেই নতুনরূপে কবি সুভাষ স্টেশন চালুর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে রেলবোর্ড। ঠিক হয়েছে ১ জানুয়ারি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এই স্টেশন। সেই মতো কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। কিন্তু চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। গত দু’মাস প্রায়দিনই বৃষ্টির কারণে ধাক্কা খাচ্ছে নতুন স্টেশন তৈরির কাজ। ফলে নিউ গড়িয়া স্টেশনের কাজ শেষ করে ১ জানুয়ারি মেট্রো চালু করা যাবে কি না, তা নিয়ে সংশয় বাড়ছে।

মেট্রোকর্তারা জানাচ্ছেন, রেলবোর্ডের তরফেই ১ জানুয়ারি দিনটি এই স্টেশন চালুর জন্য নির্দিষ্ট করা হয়েছে। তার মধ্যেই কাজ শেষ করে পরিষেবা শুরুর জন্য দিনরত এক করে কাজ চলছে। ওই স্টেশন ভাঙার কাজ শেষ হয়ে নতুন স্টেশন তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে। এখন দেখার ঠিক কতটা তাড়াতাড়ি তা শেষ হয়। এক কর্তার কথায়, এই স্টেশন যেদিন থেকে বন্ধ সেদিন থেকে যাত্রীদের ভোগান্তি যেমন হচ্ছে, তেমনই কার্যত ফাঁকা ছুটছে অরেঞ্জ লাইনের মেট্রো। প্রায় সওয়া এক বছর নিউ গড়িয়া-বেলেঘাটা রুটে ফাঁকা ট্রেন চালাতে লোকসানের বহর বেড়েই চলেছে কর্তৃপক্ষের। কারণ, বেশিরভাগ যাত্রীই এই লাইনের মেট্রোয় উঠতেন নিউ গড়িয়া থেকে। তা বন্ধ হওয়াতেই যাত্রীসংখ্যায় ধস নামে বেলেঘাটা পর্যন্ত পরিষেবায়। যার জেরে লোকসানও বেড়েই চলেছে। তাই সবদিক বিচার করেই এই বছরের শেষেই স্টেশন তৈরির কাজ শেষ করতে চাইছে কর্তৃপক্ষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে বন্ধ ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন। প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যার কারণে গোটা স্টেশনটিকে ভেঙে নতুন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বলা হয়েছিল, ৮-৯ মাসের মধ্যে পুনরায় স্টেশন তৈরি করা হবে। কিন্তু বছর ঘুরলেও তার কাজ অনেকটাই বাকি। ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে শেষ স্টেশন হিসাবে এই মেট্রো স্টেশনটি গড়িয়ার বিস্তীর্ণ এলাকা সংযোগকারী। এখানে প্রচুর মানুষের যাতায়াত। স্টেশনটি বন্ধ হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন দীর্ঘদিন ধরেই। নিকটবর্তী মেট্রো স্টেশন শহিদ ক্ষুদিরাম থেকে দু’বার অটো বদলাতে একদিকে যেমন খরচ বাড়ছে। বাড়ছে সময়ও। মেট্রোকর্তারা জানাচ্ছেন, স্টেশন তৈরির জন্য আন্ডারগ্রাউন্ড পাইলিংয়ের কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিন্তু তার পরও প্রচুর কাজ বাকি। রেলবোর্ড চাইছে যাত্রীদের নতুন বছরের উপহার স্বরূপ এই স্টেশন চালু করতে। তাই অতিরিক্ত কর্মী লাগানোও হয়েছে। কিন্তু তার পরও চিন্তা বাড়িয়েছে সেই বৃষ্টি। যাত্রীদের বক্তব্য, এই স্টেশন আগে বলা হয়েছিল এই বছরের এপ্রিল-মে মাস নাগাদ খোলা হবে। কিন্তু কোথায় কী! এখন নতুন বছরে চালু হলে হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.