প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি! সেই আক্রোশে যুবতীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় পুড়ে খাক বাড়ি। আহত এক বৃদ্ধ। শুক্রবার গভীররাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। অভিযুক্ত যুবককে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিশ্বকর্মা পুজোর রাতে আগুন লাগে আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লির এক বাড়িতে। বাড়ির বাসিন্দা চিৎকার করতে থাকেন। সেই সময় বাড়ির সামনে দিয়ে যাওয়া এক যুবক চিৎকার শুনতে পেয়ে সবাইকে ডাকেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। মুহূর্তে আগুন গ্রাস করে গোটা বাড়িতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকলের দু’টি ইঞ্জিন এসে কাজ শুরু করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করেন কর্মীরা। বাড়ি থেকে আংশিক দগ্ধ অবস্থায় বার করে আনা হয় যুবতীর বৃদ্ধ বাবা নরেশ ঘোষকে। তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিরা সুস্থ রয়েছেন বলেই খবর।
কী করে আগুন? অভিযোগ উঠছে, নরেশ ঘোষের বড় মেয়ে মঞ্জু ঘোষের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক ছিল অনিলকুমার সরকার নামের ব্যাক্তির। সম্পর্কের ব্যাঘাত ঘটতেই অনিল বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে দাবি। এই ঘটনার পরই স্থানীয়রাই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করে বলে অভিযোগ। পরে তাঁকে পুলিশ উদ্ধার করেছে বলে খবর। এক প্রত্যক্ষদর্শী যুবক বলেন, “আমি এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। তখনই চিৎকার শুনি। এই পাড়ার বাসিন্দা না হওয়ায় কাউকে চিনি না। তবে সকলকে ডাকি। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু’টি ইঞ্জিন আসে। কী করে আগুন বলতে পারব না।” ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
গণেশ বিসর্জন দিয়ে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা, গাড়ি উলটে মৃত একই পরিবারের ৪
-
গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবার আমেরিকার হাতে! ‘ঐতিহাসিক’ ঘোষণা ট্রাম্পের
-
গণপতি বিসর্জনে আবেগঘন রণবীর, রাহাকে কেন বাবার কাছে ঘেঁষতে দিলেন না আলিয়া?
-
সপ্তাহান্তে পুজোর কেনাকাটাতে বাদ সাধবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস
-
এশিয়াডে গিয়ে লবিতে ঘুম অ্যাথলিটদের, ‘একটু থাকতে দিন’, প্রবাসী ভারতীয়দের কাছে আর্জি মোদি সরকারের