গণেশ মূর্তি বিসর্জন দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! গাড়ি দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারে ৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির ড্রাইভার। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। কী করে দুর্ঘটনা? দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আচমকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের কালভার্টে ধাক্কা মারেন। মুহূর্তে গাড়িটি উলটে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশে থাকা লোকেরা। তাঁরাই প্রাথমিক উদ্ধারকার্য শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। পাঁচজনকেই উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে পরিবারের চার সদস্যকে মৃত বলে ঘোষণা করা হয়। চালকের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কেতাবথ লাম্ব্যা, যমুনা, কাঠোভথ মানসিংহ ও কেথাবথ বসরাম। গাড়ির চালক অশোকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন। মৃতরা মেহবুবনগর জেলার মেট্টুগুডা থান্ডা এলাকার নবাবপেটের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জানা যাচ্ছে, গনেশ মূর্তি বিসর্জন দিতে গিয়েছিল পরিবারটি। তারপর ইনোভা গাড়ি করেই ফিরছিল তাঁরা। শনিবার ভোরে হায়দরাবাদের কাছে সামসাবাদের পালামুকুলায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। আচমকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের কালভার্টে ধাক্কা মারেন। মুহূর্তে গাড়িটি উলটে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশে থাকা লোকেরা। তাঁরাই প্রাথমিক উদ্ধারকার্য শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। পাঁচজনকেই উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে পরিবারের চার সদস্যকে মৃত বলে ঘোষণা করা হয়। চালকের চিকিৎসা চলছে।
সর্বশেষ খবর
-
মুদির দোকান থেকে পেট্রল পাম্প, ‘অনলাইন পেমেন্ট চলবে না’, ‘ফি’ কার্যকর হওয়ার আগেই ঝুলল নোটিস
-
ভক্তদের জন্য চমকপ্রদ উপহার দেব-শুভশ্রীর, একটা শর্ত মানলেই ছোঁয়া যাবে সুপারস্টার জুটিকে
-
পুজোর মুখে টানা ২ সপ্তাহ খড়গপুর শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা
-
নন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার রবিউলের, ‘মমতা’হীন উপনির্বাচন দেখবে বাংলা
-
গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবার আমেরিকার হাতে! ‘ঐতিহাসিক’ ঘোষণা ট্রাম্পের