Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬

ভক্তদের জন্য চমকপ্রদ উপহার দেব-শুভশ্রীর, একটা শর্ত মানলেই ছোঁয়া যাবে সুপারস্টার জুটিকে

'জাবরা ফ্যান'দের জন্যই চমকপ্রদ উপহার 'দেশু'র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:৩১

options
link
ভক্তদের জন্য চমকপ্রদ উপহার দেব-শুভশ্রীর, একটা শর্ত মানলেই ছোঁয়া যাবে সুপারস্টার জুটিকে zoom
'জাবরা ফ্যান'দের কোন সুযোগ দেবেন দেশু?
Advertisement

পুজো যত এগিয়ে আসছে দেশু অনুরাগীদের ‘অ্যাড্রিনালিন রাশ’ উত্তরোত্তর বাড়ছে। কারণ দীর্ঘ একদশক বাদে রোম্যান্টিক অবতারে পুজোর পর্দা কাঁপাতে দেব-শুভশ্রী জুটি। ২০২৫ সালে তাঁদের পুনর্মিলনে সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসেও ‘ধূমকেতু’র মতো আছড়ে পড়েছিল। সেসময়েই পর্দায় জুটির রোম্যান্স দেখতে না পেয়ে নতুন সিনেমার দাবি জানিয়েছিলেন অনুরাগীরা। তারপর নদীর জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে ‘দেশু ৭’-এর প্রচারঝলকে নস্ট্যালজিয়া উসকে দিয়েছেন দেব-শুভশ্রী। যা দেখে অনুরাগীরা বলছেন- তর যে আর সইছে না! এবার সেসব ‘জাবরা ফ্যান’দের জন্যই চমকপ্রদ উপহার আনছেন দেশু।

আসলে ‘দেশু’র পুনর্মিলন নিয়ে ভক্তদের মনে হাজারো প্রশ্ন। একসময়ে প্রেমপর্ব, তারপর তিক্ত বিচ্ছেদের অভিজ্ঞতা পেরিয়ে আবারও যখন একে-অপরের মুখোমুখি হলেন, তখন কেমন অনুভূতি? গত ১ বছরে বারবার ভক্তরা এহেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন।

ভক্তদের জন্য চমকপ্রদ উপহার দেব-শুভশ্রীর!

কীরকম? কৌতূহল অমূলক নয়। কারণ দেব-শুভশ্রীর তরফে বিশেষ উপহার ভক্তদের কাছে পুরস্কার অর্জনসম, বললেও অত্যুক্তি হয় না। শুক্রবার প্রযোজনা সংস্থার অফিসে বিশ্বকর্মা পুজো সেরে রাত-বিরেতে সোশাল পাড়ায় রীতিমতো উত্তেজনার পারদ চড়ালেন সুপারস্টার ‘রোমিও’। কি না অনুরাগীরা যাতে প্রিয় জুটির সঙ্গে একান্তভাবে কথা বলতে পারেন, তার জন্য এবার বিশেষ সুযোগ করে দিতে চলেছেন তিনি। তবে হাজার হাজার ভক্তদের মধ্যে এই সুযোগ পাবেন শুধু সাতজনই। অভিনেতা-প্রযোজকের পোস্ট অনুযায়ী, সাতজন অনুরাগী একান্তে দেব-শুভশ্রীর সাক্ষাৎকার নিতে পারবেন। আসলে ‘দেশু’র পুনর্মিলন নিয়ে ভক্তদের মনে হাজারো প্রশ্ন। একসময়ে প্রেমপর্ব, তারপর তিক্ত বিচ্ছেদের অভিজ্ঞতা পেরিয়ে আবারও যখন একে-অপরের মুখোমুখি হলেন, তখন কেমন অনুভূতি? গত ১ বছরে বারবার ভক্তরা এহেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এবার সশরীরেই দেব-শুভশ্রীকে কাছ থেকে দেখার, ছোঁয়ার, সময় কাটানোর সুযোগ পাবেন তাঁরা। তবে মানতে হবে একটাই শর্ত!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী সেটা? ‘দেশু ৭’ নির্মাতারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে, ‘আপনার প্রশ্নে কি দেব-শুভশ্রীকে চমকে দেওয়ার ক্ষমতা আছে? প্রমাণ করুন আপনি তাঁদের কত বড় ফ্যান। আর তাঁদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়ে যান!’ বলাই বাহুল্য শুক্রবার রাতের এই এক পোস্ট সোশাল পাড়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.