Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
LPG e-KYC

ই-কেওয়াইসি করাননি? আর মিলবে না রান্নার গ্যাস! কী জানাল কেন্দ্র

১৭ সেপ্টেম্বর কেন্দ্রের বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:৪১

options
link
ই-কেওয়াইসি করাননি? আর মিলবে না রান্নার গ্যাস! কী জানাল কেন্দ্র zoom
ছবি: এআই।
Advertisement

ডেডলাইন বাড়ানো হয়েছে একাধিক বার। অবশেষে ১৪ সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে আধার ভিত্তিক শনাক্তকরণ বা ই-কেওয়াইসি (LPG e-KYC) করানোর দিন। এই পরিস্থিতিতে ১৭ সেপ্টেম্বর পেট্রোলিয়াম মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আধার যাচাই না হলে সিলিন্ডার মিলবে না। গ্রাহক যাচাই করানোর পর তবে সিলিন্ডার পাবেন স্বাভাবিক মূল্যে। অন্যথায় ভরতুকি মিলবে না। অর্থাৎ গ্যাস পেলেও তার জন্য ভর্তুকি মিলবে না।

এরকম পরিস্থিতি যে হতে পারে তা অবশ্য আগেই আশঙ্কা করা গিয়েছিল। কেননা তারিখের পর তারিখ বাড়িয়েও গ্রাহকদের একাংশ সাড়া মিলছিল না। সময়সীমা বাড়ানো হচ্ছিল বলে অনেকের মধ্যে একটা ঢিলেমি কাজ করছিল। কিন্তু এবার আর ডেডলাইন বদলানো হয়নি। গত সোমবারই শেষ হয়ে গিয়েছে সেই সময়সীমা। শুক্রবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম সমস্ত গ্যাস এজেন্সির জন্য নির্দেশিকা জারি করেছে। ফলে একদশক পর, দ্বৈত মূল্য ব্যবস্থা আবার বাস্তবায়িত হতে চলেছে। তবে কবে থেকে তা চালু হবে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, ৭ থেকে ১০ দিনের মধ্যেই এই নতুন নিয়ম চালু হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নাম পরিবর্তন অথবা কারও মৃত্যুতে পরিবারের কোনও সদস্যর নামে সেই সংযোগ রাখার আবেদনে ঢিলেমি লক্ষ করা যাচ্ছে। যা আবশ্যিক বলেই জানিয়ে দিয়েছে সংস্থাগুলি। তবুও নাম পরিবর্তন, পরিবারের কোনও মৃত সদস্যর নামে থাকা সংযোগ অন্য সদস্যর নামে করানোর জন্য লাইন কমই পড়ছে ডিলারদের কাছে। এক্ষেত্রে বাবা মৃত হলে মায়ের নামে আবেদন করলেই তা গ্রাহ্য হবে। বাবা এবং মা না থাকলে, তাঁদের কারও নামে থাকা সংযোগ ছেলে বা মেয়ের নামে করানো যাবে। তবে একাধিক সন্তান থাকলে আবেদনকারী ছাড়া বাকিদের নো অবজেকশন লাগবে। যা অতি সরল প্রক্রিয়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.