নন্দীগ্রামের পর রেজিনগর। সঞ্চিতা প্রধান দে’র পথেই হাঁটলেন রেজিনগরে ‘মমতা’র প্রার্থী।মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত রবিউল আলম চৌধুরীর। কারণ হিসাবে তিনি জানাচ্ছেন, “নয়া প্রতীক মিলেছে। তা মানুষকে চেনানো মুশকিল হবে। কর্মীদের নামানো যাচ্ছে না। তাঁদের উপর চাপ আছে। ভোট করব কী করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি।” রবিউলের এই সিদ্ধান্তের পর উপনির্বাচনে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনও প্রার্থী থাকল না। ফলে বঙ্গ রাজনীতির ২৯ বছরের ইতিহাসে কোনও নির্বাচন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলছাড়া।
নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার করেন মমতা তৃণমূলের প্রার্থী সঞ্চিতা। সেখানে কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেজিনগর নিয়ে বলেছিলেন, “পরে দেখব।” তারপর থেকেই প্রশ্ন উঠেছিল রেজিনগরে কী হবে? জল্পনা ছিল প্রার্থী পদ প্রত্যাহার করবেন রবিউলও। আজ, শনিবার প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন। শনি সকালেই তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন রেজিনগরের প্রার্থী।
নির্বাচন কমিশন তৃণমূল নাম ও প্রতীক ফ্রিজ করেছে। মমতাপন্থী ও ঋত শিবির আলাদা দল ও প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছে। কিন্তু তারপরই শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার করেন মমতা তৃণমূলের প্রার্থী সঞ্চিতা। শুক্রবার সন্ধ্যায় ওই আসনে ‘সিস্টার পার্টি’ কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেজিনগর নিয়ে বলেছিলেন, “পরে দেখব।” তারপর থেকেই প্রশ্ন উঠেছিল রেজিনগরে কী হবে? জল্পনা ছিল প্রার্থী পদ প্রত্যাহার করবেন রবিউলও। আজ, শনিবার প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন। শনি সকালেই তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন রেজিনগরের প্রার্থী। নির্বাচন কমিশনের প্রক্রিয়া খুব দ্রুতই সম্পূর্ণ করা হবে। রবিউল এ দিন বলেন, “কর্মীদের উপর চাপ আছে। ওঁরা নামছে না। নতুন প্রতীক সাধারণকে চেনানো মুশকিল। তাই প্রার্থী পদ প্রত্যাহারের সিদ্ধান্ত।” মমতা এবার রেজিনগর আসনেও কংগ্রেস সমর্থন করবেন কি না, সেটি দেখার।
উল্লেখ্য, রাজ্যের প্রধান বিরোধী দলের নাম ও প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। দেওয়া হয়েছে নতুন নাম। কালীঘাটপন্থীদের নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। সেই দলের প্রতীক ‘ফুটবলার’। সেই প্রতীকে লড়াইয়ে নারাজ প্রার্থীরা। ফলে দুই উপনির্বাচন কেন্দ্রে মমতার কোনও প্রার্থী থাকল না। লড়াই হবে মমতার দল ছাড়াই।
সর্বশেষ খবর
-
সই ছাড়াই জমা নথিপত্র! বাতিল হয়ে গেল সৌরাশিসের ‘অবৈধ’ মনোনয়ন
-
এই বনেদি বাড়ির বলি দেখার অনুমতি নেই! পুজোয় হাজির থাকতেন নেতাজির মা
-
আইপিএল কেলেঙ্কারির ‘ধুরন্ধর’ ললিত মোদির বায়োপিকে রণবীর সিং, নেপথ্যে তাবড় প্রযোজক
-
ই-কেওয়াইসি করাননি? আর মিলবে না রান্নার গ্যাস! কী জানাল কেন্দ্র
-
এশিয়ান গেমসে একই গ্রুপে ভারত-পাকিস্তান, ক্রিকেট-হকির পর আর কোন খেলায় মহারণ?