Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

সপ্তাহান্তে পুজোর কেনাকাটাতে বাদ সাধবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই এখনই।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:৫৫

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:৫৫

options
link
সপ্তাহান্তে পুজোর কেনাকাটাতে বাদ সাধবে বৃষ্টি? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস zoom
ফাইল ছবি
Advertisement

পুজোর বাকি আর মাসখানেকেরও কম সময়। সপ্তাহান্তে নিশ্চয়ই কেনাকাটির পরিকল্পনা রয়েছে। তবে সুখবর শোনাচ্ছে না হাওয়া অফিস। রবিবার পর্যন্ত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তবে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই এখনই।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বর্ষার বিদায় পর্ব শনিবার থেকে শুরু হবে। রাজস্থানের পশ্চিম থেকে বিদায় পর্ব শুরু হবে। থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘অর্ণব’। নাম দিয়েছে বাংলাদেশ। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপটির অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণবঙ্গে শনিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মাত্র ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গে। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

শনিবার কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩২.৬ মিলিমিটার। এদিকে, সপ্তাহান্তে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.