Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Howrah bridge light and sound show

সুর-আলোয় সাজবে হাওড়া ব্রিজ, বিদেশি ধাঁচে শহরের বুকে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারবেন আপনিও!

বিশেষ দিনে বা উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে বদলে যাবে সেতুর থিম ও আলোর রং। শুধু তাই নয়, এবারের প্রকল্পের অন্যতম আকর্ষণ হতে চলেছে ব্যক্তিগত শুভেচ্ছা জানানোর সুযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৯:৫৩

options
link
সুর-আলোয় সাজবে হাওড়া ব্রিজ, বিদেশি ধাঁচে শহরের বুকে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারবেন আপনিও! zoom
প্রতীকী ছবি।
Advertisement

হাজারো ইতিহাসের সাক্ষী হয়ে কলকাতার অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজ এবার বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আসতে চলেছে! জানা গিয়েছে, এবার হাওড়া ব্রিজ হতে চলেছে ব্যক্তিগত শুভেচ্ছার একটি অভিনব মাধ্যম। প্রিয়জনের জন্মদিন, বিবাহবার্ষিকী বা যে কোনও বিশেষ দিন উপলক্ষে কলকাতাকে সাক্ষী রেখে হাওড়া ব্রিজে আপনার শুভেচ্ছাবার্তা ফুটে উঠতে পারে আলোর মালায়। বিদেশি ধাঁচে এমনই নজিরবিহীন পরিকল্পনা করছে কলকাতা বন্দর।

সূত্রের খবর, কলকাতা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে হাওড়া ব্রিজে চালু হচ্ছে ডায়নমিক আরকিটেকচ্যুরাল ইলুমিনেশন ব্যবস্থা। এই বিশেষ ব্যবস্থাপনায় হাওড়া ব্রিজ সেজে উঠবে বিশেষ সুর-আলোয়। বিশেষ দিনে বা উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে বদলে যাবে সেতুর থিম ও আলোর রং। শুধু তাই নয়, এবারের প্রকল্পের অন্যতম আকর্ষণ হতে চলেছে ব্যক্তিগত শুভেচ্ছা জানানোর সুযোগ। অর্থাৎ কেউ চাইলে নিজের প্রিয়জনকে বিশে। সারপ্রাইজ দিতে হাওড়া ব্রিজে আলোর মাধ্যমে জন্মদিন বা বিবাহবার্ষিকী শুভেচ্ছা জানাতে পারবেন। তবে এই পরিষেবার জন্য কত টাকা খরচ হতে পারে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর বুকিং পদ্ধতি নিয়েও এখনই সরকারিভাবে কোনও চূড়ান্ত তথ্য জানা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল বা ল্যান্ডমার্কে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ব্যক্তিগত শুভেচ্ছা জানানোর চল রয়েছে। যেমন দুবাইয়ের বুর্জ খলিফা হোক বা প্যারিসের আইফেল টাওয়ার। নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও একইরকমভাবে ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা বা বিজ্ঞাপনের ব্যবস্থা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.