ছিল ১৪৪টি ওয়ার্ড। আগামী পুরভোটের আগে আসন পুনর্বিন্যাস হয়ে হবে ২০৯টি। কলকাতা পুরসভার আসন বিন্যাসের খসড়া প্রস্তাব প্রকাশ হয়েছে আগেই। এবার কোন আসনগুলি মহিলা ও তফসিলি জাতি উপজাতিদের প্রার্থীর জন্য সংরক্ষণ করা হবে তা নিয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করা হল। খসড়ায় ২০৯টি আসনের ৬৬টি আসন জেনারেল ক্যাটেগরির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ১২টি আসন সংরক্ষিত রাখা হয়েছে তফসিলি জাতি ক্যাটেগরির প্রার্থীদের জন্য। তার মধ্যে ৪ জন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অর্থাৎ মোট ৭০টি আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এই খসড়া প্রস্তাব নিয়ে সন্তুষ্ট নয় সিপিআইএম ও কংগ্রেস। এই নিয়ে তারা আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
খসড়া প্রস্তাব অনুযায়ী, এটি একটি খসড়া তালিকা। এই তালিকা নিয়ে সাধারণ মানুষ, রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনও অভিযোগ বা আপত্তি থাকতে তা নির্দিষ্ট সময়ের মধ্যে জানানো যাবে। ২ সপ্তাহ পর এই খসড়াটি বিবেচনার জন্য গ্রহণ করা হবে। তার আগে সব অভিযোগ খতিয়ে দেখা হবে। সব অভিযোগ নিষ্পত্তি করার পরেই পুরসভার চূড়ান্ত আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণ তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তি অনুযায়ী, তফসিলি জাতির জন্য ওয়ার্ড নম্বর ৬, ২৮, ৩১, ৫২, ৭৫, ১২৬, ১৪৪, ১৫৪, ১৫৮, ১৯৭, ২০০ ও ২০১ নম্বর ওয়ার্ড সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে, ১, ৪, ৮, ১১, ১৪, ১৭, ২০, ২৩, ২৬, ৩০, ৩৪, ৩৭, ৪০, ৪৩, ৪৬, ৪৯, ৫৩, ৫৬, ৫৯, ৬২, ৬৫, ৬৮, ৭১, ৭৪, ৭৮, ৮১, ৮৪, ৮৭, ৯০, ৯৩, ৯৬, ৯৯, ১০২, ১০৫, ১০৮, ১১১, ১১৪, ১১৭, ১২০, ১২৩, ১২৭, ১৩০, ১৩৩, ১৩৬, ১৩৯, ১৪২, ১৪৬, ১৪৯, ১৫২, ১৫৬, ১৬০, ১৬৩, ১৬৬, ১৬৯, ১৭২, ১৭৫, ১৭৮, ১৮১, ১৮৪, ১৮৭, ১৯০, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ এবং ২০৮ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও ৬, ৫২, ১৪৪ ও ১৯৭ ওয়ার্ডে তফসিলি জাতির মহিলাদের জন্য সরক্ষণ রাখা হয়েছে। যদিও এটিই চূড়ান্ত তালিকা নয়। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকের আপত্তি ও অভিযোগ বিবেচনা করে চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রস্তুত করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুদ্ধের মাঝেই ট্রাম্পের দেশে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট! ভিসা মঞ্জুর আমেরিকার, গ্রেপ্তারেও না
-
এবার অষ্টমীতে সব্বার নজর আপনার দিকে! এই ৫ উপায়ে শাড়িতে হয়ে উঠুন অনন্যা
-
বাপ কা বেটা! দ্রাবিড়-শেহওয়াগ পুত্রের ব্যাটে অজি-বধ ভারতের জুনিয়রদের
-
বাড়ি ফেরা! অর্ধশতক পরে ফের বাসা বাঁধতে হাজির বিরল প্রজাতির পাখি
-
খাম, তুমি কার? নতুন প্রতীক নিয়ে আইএসএফের সঙ্গে দ্বন্দ্ব ঋতব্রতদের