Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

রামচন্দ্রের অভিশাপে ধ্বংস তৃণমূল! প্রতীক হারানোয় মমতাকে শুভেন্দুর কটাক্ষ ‘অতি দর্পে হত লঙ্কা’

নিজের হাতে দলের প্রতীক তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ বছর পর তৃণমূল কংগ্রেসের প্রতীক ও নাম আপাতত হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৪:০৮

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৪:০৮

options
link
রামচন্দ্রের অভিশাপে ধ্বংস তৃণমূল! প্রতীক হারানোয় মমতাকে শুভেন্দুর কটাক্ষ ‘অতি দর্পে হত লঙ্কা’ zoom
মমতাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র
Advertisement

নিজের হাতে দলের প্রতীক তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ বছর পর তৃণমূল কংগ্রেসের প্রতীক ও নাম আপাতত হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে এবার মমতাকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। “ভগবান রামচন্দ্রের অভিশাপে সব ধ্বংস হয়েছে।” বললেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে বিশ্বকর্মা পুজোয় উপস্থিত ছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন মমতাকে নাম না করে বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম মেনে সবপক্ষের কথা শুনে উনি নিজের দলকে একজোট রাখতে পারেননি। দুই-তিন-চার ভাগ হয়েছে। এর দায়িত্ব ওনার। এটার সঙ্গে আমাদের বিজেপির রোল নেই।” তিনি মনে করিয়ে দেন, “তবে আমি একটা কথা বলি, নির্বাচনের গনণার দিন হলদিয়ায় বলছিলাম আর যেই থাকুক ওনারা থাকবেন না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছিল। রাম মন্দির তৈরির বিরোধিতা করেছিলেন সেসময়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথে সেদিন মিছিলেও নেতৃত্ব দিয়েছিলেন মমতা। সেই বিরোধিতায় রামচন্দ্রের অভিশাপেই তৃণমূল ধ্বংস হল! কুম্ভমেলা নিয়েও অতীতে ‘মৃত্যু কুম্ভ’ বলে কটাক্ষ করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “অতি দর্পে হত লঙ্কা। দম্ভ যার হবে সেই দম্ভে সে চূর্ণ হবে। হিন্দু ধর্মকে গন্ধ্যা ধর্ম বলা, কুম্ভ মৃত্যু কুম্ভ বলা, রাম মন্দির উদ্ধোধনের দিন মানি না বলে মিছিল করা। ভগবান পুরুত্তোম রামচন্দ্রের মহারাজে অভিশাপে সব ধ্বংস হয়েছে।”

এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই ইস্যুতে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কটাক্ষ, “এটা উপরওয়ালার বিচার। তৃণমূল বলে কোনও পার্টি নেই। তৃণমূল মৃত। তৃণমূল নির্মূল।” আগামী উপনির্বাচনে লড়াইয়ের জন্য প্রতীক হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। জোড়া ফুল এখন কালীঘাট তৃণমূল ও ঋতব্রত শিবির কেউই ব্যবহার করতে পারবে না। সেই কথা গতকাল, বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন তৃণমূলের দুই শিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে নাম ও প্রতীকের তালিকা জমা দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.