Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Howrah Station

বসবে এসকেলেটর, সিসিটিভি! ২৫ কোটি খরচে ঝাঁ চকচকে হবে হাওড়া স্টেশনের সাবওয়ে

প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রায় ৩৫০ মিটার দীর্ঘ মেন সাবওয়ে ও ৫০ মিটার দীর্ঘ ফেরিঘাট সাবওয়েকে নতুন করে সাজানো হবে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:৩২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:৩২

options
link
বসবে এসকেলেটর, সিসিটিভি! ২৫ কোটি খরচে ঝাঁ চকচকে হবে হাওড়া স্টেশনের সাবওয়ে zoom
এভাবেই সাজবে সাবওয়ে।
Advertisement

প্রায় ২৪ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয় করে এবার হাওড়া স্টেশনের মেন সাবওয়ে ও ফেরিঘাট সাবওয়ের আধুনীকিকরণ হবে। সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাইয়ের নেতৃত্বে হওয়া জেলা প্রশাসনের একটি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকে ছিলেন হাওড়ার জেলাশাসক, হাওড়া পুরসভার কমিশনার, রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, কেএমডিএ-র সিইও-সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রায় ৩৫০ মিটার দীর্ঘ মেন সাবওয়ে ও ৫০ মিটার দীর্ঘ ফেরিঘাট সাবওয়েকে নতুন করে সাজানো হবে। স্টেশন, মেট্রো, বাস ও ফেরিঘাটের মধ্যে যাত্রীদের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথের পরিকাঠামো ঢেলে সাজবে। দুই সাবওয়ের দেওয়াল ও মেঝেতে গ্রানাইট বসানো হবে। ছাদে থাকবে পিভিসি প্যানেল। নতুন আলো, ডিজিটাল বোর্ড, পথ নির্দেশিকা, ডাস্টবিন ও জল নিকাশির ব্যবস্থা করাহবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রবেশ ও বেরনোর মুখে ইস্পাত ও কাচের ছাউনি তৈরি হবে। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য থাকবে হাতল। দেওয়ালে ওয়াল আর্টের পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় ঘোষণা শোনানোর ব্যবস্থা থাকবে। নিরাপত্তাতেও জোর দেওয়া হয়েছে। বসানো হবে ফায়ার ও স্মোক অ্যালার্ম, আগুন নেভানোর সরঞ্জাম ও সিসিটিভি। ৬ ও ৯ নম্বর গেটে ও ফেরিঘাট সাবওয়েতে মোট চারটি এসকেলেটর বসানোর পরিকল্পনা রয়েছে। জল জমলে দ্রুত তা বের করতে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পও বসানো হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.