‘বিগ বস বাংলা’র ঘরে ওয়াইল্ড রাজবীর দের এন্ট্রির পরই একেবারে তুলকালাম প্রায় প্রতিদিনই কোনও না কোনও কারণে তাঁকে ঘিরে হুলস্থুল কাণ্ড বিগ বসের দূর্গে। কখনও সৃজলার জামকাপড় ছুঁড়ে ফেল দিচ্ছেন তো কখনও আবার টাস্কের মাঝে প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলে কটাক্ষ করেছেন। দুর্গে প্রবেশের পর থেকেই সকলের নজরে রাজবীর। সৃজলার সঙ্গে ‘ফ্লার্ট’ থেকে কম্বলের নীচে নন্দিনীর সঙ্গে রোম্যান্স, বাদ নেই কিছুই। বাথরুম থেকে বেরনোর পর নন্দিনীর চুম্বনে রাজবীরের সারা শরীরে যেন শিহরণ খেলে গেল! সেই মুহূর্তে দর্শক একেবারে চেটেপুটে উপভোগ করেছে তা বলাই বাহুল্য। প্রেমের আবহে ফের বিতর্কিত মন্তব্য রাজবীরের।
টলিউডের তারকারা নাকি পুকুরের মাছ! এরপরই বিগ বসের ঘরে তুমুল অশান্তি।কী কারণে টলিপাড়া নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করলেন রাজবীর? এদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় ঝিলম জীতুর সঙ্গে কথা বলছিলেন। তাঁদের কথোপকথনের মাঝে বারবার ‘ফোড়ন’কাটছিলেন রাজবীর, তাও আবার ভুল বাংলায়। একনাগারে ভুল বাংলা শুনে মেজাজ হারান ঝিলম। বাংলা ভাষা শুধরে কথা বলার পরামর্শ দেন।
আরও পড়ুন:

এরপরই ঝিলমের সঙ্গে কথা কাটাকাটি শুরু। রাজবীরের যুক্তি তিনি পাঁচ বছর মুম্বইয়ে ছিলেন তাই বিশুদ্ধ বাংলায় কথা বলা সম্ভব নয়। তাঁর কথায় পাত্তা না দিয়ে নিজের টাস্কে মন দেন ঝিলম। সেসময় হঠাৎ রাজবীর বেফাঁস মন্তব্য, কর্মক্ষেত্রের পরিসর বাংলায় আটকে রাখতে চাননি, তাই বাইরে গিয়ে কাজ করেন। আপ যাঁরা সেটা পারেন না তাঁরা পুকুরের মাছ। আর নিজেকে সমুদ্রের তিমি বলে অভিহিত করেন। রাজবীরের এই মন্তব্যে একেবারে রেগে কাঁই ঝিলম। গর্জে উঠেছেন তনুশ্রী, সৃজলা, সোনামণিও।
View this post on Instagram
যে সোনমণি শান্ত স্বভাবের জন্যই পরিচিত, তিনিও রাজবীরের কথায় একেবারে ফোঁস করে উঠেছেন। ছেড়ে কথা বলেলনি টেলি অভিনেতা জীতু কমলও। বিগ বস বাংলার ঘরে রাজবীরের এই মন্তব্যের ক্লিপিং ছড়িয়ে পড়তেই দ্বিধাবিভক্ত নেটভুবন। একদল রাজবীরের উপর একেবারে আগুন। অপর পক্ষ আবার বলছে, রাজবীরকে সকলে মিলে কোণঠাসা করার চেষ্টা করছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতা-ঋত শিবিরের নাম ও প্রতীক চূড়ান্ত করল কমিশন, ঘাসফুলের বদলে কে পেল কী?
-
নিঠারির ‘নরখাদক’, সুপ্রিম কোর্টে নির্দোষ ও জেলমুক্তির পর হরিদ্বারের ‘আত্মঘাতী’ সুরেন্দ্র কোলি
-
‘আকুতি’ই যেখানে ‘আরাধনা’, কীভাবে বাংলার রাধাপ্রেম জয় করল বিশ্বমানবের হৃদয়?
-
রামচন্দ্রের অভিশাপে ধ্বংস তৃণমূল! প্রতীক হারানোয় মমতাকে শুভেন্দুর কটাক্ষ ‘অতি দর্পে হত লঙ্কা’
-
ঘাসফুল হাতছাড়া মমতার, ব্যস্ত নাকি মহুয়া, পুলিশি তলব এড়ালেন তৃণমূল সাংসদ