দেশীয় বাজারের চাহিদা সামলে সৌরশক্তিতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য ভারতের। সেই ঝুলিতেই যোগ হল নয়া পালক। সৌর প্যানেল বা সোলার মডিউল তৈরির অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান বিক্রম সোলার হাত মেলাল আভাডা ইলেক্ট্রোর সঙ্গে। স্বাক্ষরিত হল একটি গুরুত্বপূর্ণ দেশীয় সেল সরবরাহ চুক্তি।
এই চুক্তির প্রধান উদ্দেশ্য হল দেশের দ্রুত প্রসারমান ডোমেস্টিক কন্টেন্ট রিকোয়ারমেন্ট বা ডিসিআর বিভাগে নিজের অবস্থানকে আরও শক্ত করা। একই সঙ্গে দীর্ঘমেয়াদী সরবরাহ-শৃঙ্খলকে মসৃণ ও স্থিতিশীল রাখা। চুক্তি অনুযায়ী, আভাডা ইলেকট্রো প্রায় ১ গিগাওয়াট ক্ষমতার ‘হাফ-কাট এন-টাইপ জি১২আর টপকন’ সোলার সেল সরবরাহ করবে বিক্রম সোলারকে। এই বিশেষ সোলার সেলগুলি পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি। পাশাপাশি এগুলি এএলএমএম মানদণ্ড অনুযায়ী অনুমোদিত। ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে এই সরবরাহের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
এর ফলে দেশের বাজারে সোলার মডিউলের যে বিপুল চাহিদা রয়েছে, তা নিরবচ্ছিন্নভাবে মেটানো সম্ভব হবে। পাশাপাশি কাঁচামালের অনিশ্চয়তা অনেকটাই কাটবে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি বিক্রম সোলারের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন কৌশলের সঙ্গেই হুবহু মিলে যায়। কোম্পানিটি নিজস্ব ৯ গিগাওয়াট ক্ষমতার সৌর সেল উৎপাদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ২০২৭ অর্থবর্ষের চতুর্থ প্রান্তিকের মধ্যেই তা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তার আগেই আভাডার সঙ্গে এই জোড় তাদের সরবরাহ ব্যবস্থা বেশ মজবুত করল।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জ্ঞানেশ চৌধুরী স্পষ্ট জানান, ভারতের সৌরশক্তি খাতের পরবর্তী উন্নয়ন নির্ভর করবে সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতার উপর। কোনও একটি একক পদক্ষেপে ‘আত্মনির্ভর ভারত’ গড়া যাবে না। তার জন্য প্রয়োজন ধারাবাহিক সিদ্ধান্ত। বিশ্ববাজারের অনিশ্চয়তা এড়িয়ে স্বনির্ভর শক্তিক্ষেত্রে পৌঁছাতে এই ধরনের চুক্তিগুলোই দিশা দেখাবে। সৌরশক্তির উপর ভর করেই মিটবে দেশের জ্বালানি খিদে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এতদিন পাচ্ছিল ৪৫ হাজার, পুজোর মাস থেকেই ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
আঁধারে বাংলাদেশ! লোডশেডিংয়ের জ্বালায় হাসপাতালে টর্চ হাতে রোগীসেবা নার্সদের
-
ভোটপ্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি, প্রধানমন্ত্রীর জন্মদিনে কী চমক ঝাড়গ্রামের বিক্রেতার?
-
রিজার্ভ ব্যাঙ্কের কাছে ‘ধাক্কা’র পর ইউটার্ন! চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে ফেরাল টাটা
-
দুর্গার দু’পাশে জয়া-বিজয়া! অসুরহীন মণ্ডপে উমার সঙ্গেই প্রাণের সখীরা