Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikary

এতদিন পাচ্ছিল ৪৫ হাজার, পুজোর মাস থেকেই ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকার ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের জন্য সুষম, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত মিড ডে মিল পরিষেবার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৭:০৬

options
link
এতদিন পাচ্ছিল ৪৫ হাজার, পুজোর মাস থেকেই ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর zoom
ফাইল ছবি।
Advertisement

হাতে বাকি আর মাত্র ক’টা দিন। তার পরেই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে পশ্চিমবঙ্গ। আর পুজোর মাসেই পড়ুয়াদের পাতে উন্নতমানের খাবার তুলে দিতে বড় সিদ্ধান্ত রাজ্যের। অক্টোবর থেকে আরও ১ লক্ষ পড়ুয়াকে উন্নতমানের মিড-ডে মিলের আওতায় আনছে রাজ্য সরকার। সরকার ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের জন্য সুষম, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত মিড ডে মিল পরিষেবার পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে রাজ্যের প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রীদের কেন্দ্রীভূত আধুনিক রান্নাঘরে তৈরি পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। পরিষেবার পরিধি বাড়িয়ে আরও ১৫ হাজার ছাত্রছাত্রীদের এর আওতায় নিয়ে আসে। এর ফলে বর্তমানে মোট ৪৫ হাজার পড়ুয়া উন্নত মানের মিড-ডে মিলের সুবিধা পাচ্ছে। আগামী পয়লা অক্টোবর তারিখ থেকে ১ লক্ষ ছাত্রছাত্রীদের এই পরিষেবার সঙ্গে সংযুক্ত করা হবে।

ইসকনের সহযোগী সংস্থা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-এর সঙ্গে রাজ্য সরকারের যৌথ উদ্যোগ স্কুলে স্কুলে পড়ুয়াদের পাতে মিড ডে মিল পৌঁছে যায়। পয়লা আগস্ট থেকে প্রাথমিক পর্যায়ে রাজ্যের প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রীদের কেন্দ্রীভূত আধুনিক রান্নাঘরে তৈরি পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। পরিষেবার পরিধি বাড়িয়ে আরও ১৫ হাজার ছাত্রছাত্রীদের এর আওতায় নিয়ে আসে। এর ফলে বর্তমানে মোট ৪৫ হাজার পড়ুয়া উন্নত মানের মিড-ডে মিলের সুবিধা পাচ্ছে। আগামী পয়লা অক্টোবর তারিখ থেকে ১ লক্ষ ছাত্রছাত্রীদের এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে এবং চূড়ান্ত পর্যায়ে ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের সমস্ত পড়ুয়ার কাছে এই সুষম আহার পৌঁছে দেওয়ার পরিকল্পনা রাজ্যের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে প্রত্যেক পড়ুয়ার জন্য পরিচ্ছন্ন পরিবেশে উন্নত মানের সুষম ও পুষ্টিকর আহার সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার অঙ্গীকারবদ্ধ। সোশাল সাইটে সেই বার্তাই দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.