মাওবাদী দমনে বিরাট সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। বৃহস্পতিবার সকালে এসটিএফের বিশেষ অপারেশনে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘদিনের ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলকে। এই সাফল্যের জন্য কলকাতা পুলিশের এসটিএফক-কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গে ত্রিসীমানায় লাল সন্ত্রাসকে খতম করা হবে। কোথাও মাথাচাড়া দেওয়ার চেষ্টা হলে রাজ্য সরকার শক্ত হাতে দমন করবে। আমাদের পুলিশ এ বিষয়ে যথেষ্ট সতর্ক ও দক্ষ।’
এক্স হ্যান্ডলে এসটিএফের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, ‘পশ্চিমবঙ্গের সিপিআই(মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ ওরফে অসীম মণ্ডলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পটাশপুরের লালট থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। গত ১৫ বছর ধরে আন্তঃরাজ্য সীমানায় যে ধরনের সন্ত্রাস চলছিল, তা দমন করতে নিজেদের দক্ষতার পাশাপাশি উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য এসেছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গ সরকার লাল সন্ত্রাস বরদাস্ত করবে না। কোনওরকমভাবে তা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে গুঁড়িয়ে দেওয়া হবে। এরাজ্যের মানুষের সুরক্ষার স্বার্থে কোনও উগ্রবাদী মানসিকতাকে দমন করা কর্তব্য।’
আরও পড়ুন:
বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ডের জঙ্গলযুদ্ধের অন্যতম কমান্ডার আকাশ ওরফে অসীম মণ্ডলের মাথার দাম ছিল ২ কোটি ২০ লক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে দেশকে মাওবাদীমুক্ত করতে লাগাতার যৌথ বাহিনীর অপারেশনে ছত্তিশগড়, ঝাড়খণ্ডে একে একে মাওবাদীরা হয় আত্মসমর্পণ করেছেন নয়তো অভিযান চালিয়ে তাঁদের খতম করা হয়েছে। কিন্তু যৌথ বাহিনীর এত কঠিন অপারেশনের মধ্যেও আকাশ নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। আত্মসমর্পণ বা লড়াইয়ে মৃত্যুমুখে পড়েননি। বরং স্কোয়াডের বাকি সদস্যদের নিয়ে নতুন করে জঙ্গলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তা আর হলো না। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ বৃহস্পতিবার সকালে পটাশপুর থেকে গ্রেপ্তার করা হয় আকাশকে।
I commend the Officers and Personnel of the @KolkataPolice STF in successfully tracking and apprehending Asim Mandal @ Akash, Central Committee Member and Secretary of the West Bengal State Committee-I, CPI (Maoist), from Lalat; Patashpur, Purba Medinipur.
Evading law… pic.twitter.com/Z5hHDNgssA
— Suvendu Adhikari (@SuvenduWB) September 17, 2026
এরপরই এক্স হ্যান্ডলে এসটিএফের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের সিপিআই(মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য আকাশ ওরফে অসীম মণ্ডলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পটাশপুরের লালট থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। গত ১৫ বছর ধরে আন্তঃরাজ্য সীমানায় যে ধরনের সন্ত্রাস চলছিল, তা দমন করতে নিজেদের দক্ষতার পাশাপাশি উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য এসেছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গ সরকার লাল সন্ত্রাস বরদাস্ত করবে না। কোনওরকমভাবে তা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে গুঁড়িয়ে দেওয়া হবে। এরাজ্যের মানুষের সুরক্ষার স্বার্থে কোনও উগ্রবাদী মানসিকতাকে দমন করা কর্তব্য। আইনশৃঙ্খলা বজায় রাখতে সমাজবিরোধী কোনও কাজ হলেই তা রুখে দেওয়া হবে। সেই ক্ষমতা আমাদের পুলিশের আছে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাউদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সত্যি? চার দশক পেরিয়ে নীরবতা ভাঙলেন মন্দাকিনী
-
‘আত্মনির্ভর’ হবে ভারত, সৌরশক্তিতেই মিটবে জ্বালানি খিদে!
-
‘দ্রুঝবাদোস্তি’, মোদির জন্মদিন ঢালাও প্রশংসায় শুভেচ্ছাবার্তা পুতিনের, চাকা ঘুরছে বৈশ্বিক কূটনীতির!
-
‘এভাবে হিন্দি দূরে সরিয়ে রাখা যায় না’, ‘আগ্রাসন’ প্রশ্নে তামিলানাড়ু সরকারকে একহাত সুপ্রিম কোর্টের
-
বাতাসে বিষ! কারখানার দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ, ‘তৃণমূল জমানার বদভ্যাস বরদাস্ত নয়’, হুঁশিয়ারি অগ্নিমিত্রার