Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Hindi imposition

‘এভাবে হিন্দি দূরে সরিয়ে রাখা যায় না’, ‘আগ্রাসন’ প্রশ্নে তামিলানাড়ু সরকারকে একহাত সুপ্রিম কোর্টের

সাম্প্রতিক সময়ে বারবার হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। হিন্দি বনাম আঞ্চলিক ভাষা বিতর্কে এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:০২

options
link
‘এভাবে হিন্দি দূরে সরিয়ে রাখা যায় না’, ‘আগ্রাসন’ প্রশ্নে তামিলানাড়ু সরকারকে একহাত সুপ্রিম কোর্টের zoom
ফাইল ছবি।
Advertisement

হিন্দি বনাম আঞ্চলিক ভাষা বিতর্কে এবার সুপ্রিম কোর্টে ধমক খেল তামিলনাড়ু সরকার। শীর্ষ আদালত সাফ বলে দিল, এভাবে নির্দিষ্ট একটি রাজ্য থেকে হিন্দি সরিয়ে রাখা যায় না। রাজ্য সরকারকে ভাষা নীতি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে। আর সেই আলোচনা অবশ্যই হতে হবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

আসলে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার তামিলনাড়ুর প্রতিটি জেলায় অন্তত একটি করে জহর নবোদয় বিদ্যালয় তৈরি করতে চায়। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রকে জমি দিতে গড়িমসি করছে বলে অভিযোগ। রাজ্যের বক্তব্য, নবোদয় বিদ্যালয় রাজ্যের ভাষানীতির বিরোধী। কারণ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ওই বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হল তামিল ভাষার আগে অগ্রাধিকার পাবে হিন্দি। এর আগে রাজ্য সরকারের এই অবস্থানের বিরুদ্ধে মামলা হয়েছিল মাদ্রাজ হাই কোর্টে। মাদ্রাজ হাই কোর্ট কেন্দ্রের পক্ষে রায় দিয়ে জানিয়ে দেয়, কেন্দ্র চাইলে প্রতিটি জেলায় নবোদয় বিদ্যালয় গড়তেই পারে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তামিলনাড়ুর থলপতি বিজয় সরকার। কিন্তু শীর্ষ আদালতেও মিলল না স্বস্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন জানিয়ে দিলেন, আগামী ৩ মাসের মধ্যে রাজ্য সরকারকে প্রতিটি জেলায় জমি শনাক্ত করতে হবে এবং সেই জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে। বিচারপতি নাগরত্ন বলছেন, “মানসিকতার পরিবর্তন করুন। কোনও একটা রাজ্য থেকে এভাবে হিন্দিকে দূরে সরিয়ে রাখা যায় না। যদি কেন্দ্র স্কুল করতে চায়, তাহলে সেটা করতে দিতে হবে।” বিচারপতির কথায়, দরকারে ভাষানীতি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করুক রাজ্য সরকার। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এভাবে কেন্দ্রের প্রকল্প আটকানো যায় না। যদিও তামিলনাড়ু সরকারের বক্তব্য, শীর্ষ আদালত এভাবে কোনও নির্বাচিত সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে না। মামলার পরবর্তী শুনানি ৪ অক্টোবর। 

সাম্প্রতিক সময়ে বারবার হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। গত বছর সরকারি কাজে এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরাজির পরিবর্তে হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষে অমিত শাহ সওয়াল করার পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছিল। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিকে তীব্র নিন্দায় মুখর হতে দেখা গিয়েছিল। তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন হিন্দি বিরোধিতায় মুখর মুখ ছিলেন। সেই ট্র্যাডিশন ধরে রেখেছেন বিজয়ও। কিন্তু এবার আসরে নামল শীর্ষ আদালত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.