সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুতে প্রধান অভিযুক্তদের তালিকায় রয়েছে তাঁর নাম। সেই আদিত্য ঠাকরে এবার আরও বিপদে পড়লেন। উদ্ধব ঠাকরের পুত্রের বিরুদ্ধে এবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস পাঠানো হল। জানা গিয়েছে, দিশার বাবা সতীশ সালিয়ান এই নোটিস পাঠিয়েছেন আদিত্য এবং মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা অনিল দেশমুখকে।
২০২০ সালে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রায় এক সপ্তাহ আগে ৮ জুন দিশা সালিয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। মালাডের বহুতলের নিচে দিশার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দুজনের রহস্যমৃত্যুর পর একাধিক প্রশ্ন ওঠে বলিউডে। নাম জড়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধবের পুত্র আদিত্যর। দিশার বাবা দাবি করেন, তাঁর মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। সেখানে আদিত্য উপস্থিত ছিলেন। কারণ আদিত্য এবং অন্যান্যদের বিরুদ্ধে গোপন তথ্য জেনে ফেলেছিলেন দিশা।
আরও পড়ুন:
সোমবার আদিত্য-অনিলের মতো একঝাঁক হেভিওয়েটের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে সিবিআই। তারপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন শিব সেনা নেতা আদিত্য। দাবি করেন, রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি দিশাকে কোনওদিন দেখেননি, যোগাযোগও ছিল না দু’জনের। গত ৬ বছর ধরে এমনটা চলে আসছে বলেও তোপ দাগেন উদ্ধবপুত্র। তারপরেই আইনি নোটিস পেলেন তিনি। বৃহস্পতিবার সতীশের আইনজীবীর তরফ থেকে আদিত্য এবং অনিলকে মানহানির নোটিস দেওয়া হয়।
সতীশের আইনজীবীর কথায়, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালতের নির্দেশেই কাজ চলছে। সেটাকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ একেবারে ভিত্তিহীন এবং তাঁর মক্কেলের পক্ষে অত্যন্ত অসম্মানজনক। কন্যাহারা এক পিতার বিচার চাওয়ার প্রক্রিয়াকে এভাবে কালিমালিপ্ত করার দায়েই ৫০০ কোটির নোটিস দেওয়া হয়েছে দুই প্রভাবশালী রাজনৈতিক নেতাকে। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, দিশার মৃত্যুর সময়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন উদ্ধব। তাঁর পুত্র আদিত্য এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উদ্যোগে বহু নথিপত্র নষ্ট করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আত্মনির্ভর’ হবে ভারত, সৌরশক্তিতেই মিটবে জ্বালানি খিদে!
-
‘দ্রুঝবাদোস্তি’, মোদির জন্মদিন ঢালাও প্রশংসায় শুভেচ্ছাবার্তা পুতিনের, চাকা ঘুরছে বৈশ্বিক কূটনীতির!
-
‘এভাবে হিন্দি দূরে সরিয়ে রাখা যায় না’, ‘আগ্রাসন’ প্রশ্নে তামিলানাড়ু সরকারকে একহাত সুপ্রিম কোর্টের
-
বাতাসে বিষ! কারখানার দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ, ‘তৃণমূল জমানার বদভ্যাস বরদাস্ত নয়’, হুঁশিয়ারি অগ্নিমিত্রার
-
‘অন্তত দেড় মাস টাকা থাকবে’, বিজেপি ছাড়ার পর শেহওয়াগের কাছে ‘চাকরি’ করছেন মুখপাত্র!