ছোটখাটো অসুস্থতা। চট করে পাড়ার চেনা ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খেয়ে নিলেন। সেই দিন এবার শেষ হতে চলেছে। আগামী দিনে আরও কোনওভাবেই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না। কড়া নিয়ম আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে সমস্ত ফার্মেসিতে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক হতে চলেছে। সিসিটিভি নজরদারির বাইরে ফার্মেসিগুলি কোনও ওষুধই বিক্রি করতে পারবে না।
ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে ওষুধ বিক্রি রুখতে গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রির সমস্ত প্রক্রিয়া দোকান বা লাইসেন্সপ্রাপ্ত জায়গায় সিসিটিভি ক্যামেরার নজরদারিতে সম্পন্ন করতে হবে। সিসিটিভি ক্যামেরার নজরদারির বাইরে কোনও ওষুধ বিক্রি করা যাবে না। নয়া খসড়া অনুযায়ী, সব ওষুধের দোকানে সিসিটিভি বসানো বাধ্যতামূলক। শুধু তাই নয়, ৯০ দিন সমস্ত সিসিটিভ ফুটেজ সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুন:
নতুন নিয়ম অনুযায়ী, সমস্ত ‘প্রেসক্রিপশন মেডিসিন’ অর্থাৎ যে সব ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না সেগুলির ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ এর আওতায় আসতে পারে সাধারণ জ্বর, সর্দিকাশির ওষুধও। তবে পাইকারী ওষুধের বিক্রিকে এর বাইরে রাখা হয়েছে। শুধুমাত্র খুচরো ওষুধ বিক্রির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হচ্ছে প্রেসক্রিপশন বহির্ভূত ওষুধ কেনা রুখতে। যদিও নয়া এই নির্দেশিকা এখনও কার্যকর হয়নি। আপাতত খসড়া নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আগামী একমাস এ নিয়ে সাধারণ মানুষের মতামত শুনবে সরকার। তারপর চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হবে।
কেন এই নির্দেশিকা? কোনও ওষুধ সত্যি কোনও বৈধ প্রেসক্রিপশনের ভিত্তিতে বিক্রি করা হয়েছে কি না সেটা নিশ্চিত করা। প্রেসক্রিপশন ছাড়া নিজের ইচ্ছামতো ওষুধ কিনে খাওয়া বা ‘সেলফ-মেডিকেশন’ বন্ধ করা। বড়দের কফ সিরাপ বা কড়া কোনও ওষুধ ডাক্তারি পরামর্শ ছাড়াই শিশুদের দেওয়ার মতো বিপজ্জনক ঘটনা ঘটছে কিনা, সেটাও নজর রাখতে চাইছে কেন্দ্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অশ্বত্থ পাতায় মোদির প্রতিকৃতি! জন্মদিনে প্রধানমন্ত্রীকে বিশেষ উপহার দিয়ে প্রশংসিত নবদ্বীপের শিল্পী
-
‘যেন নেকড়েদের সামনে ছুড়ে ফেলা হয়েছিল’, ৮ বছর পর বল বিকৃতি কাণ্ড নিয়ে মুখ খুললেন স্মিথ
-
৭৬-এও এমন ফিটনেস! শরীর-মন ঠিক রাখতে মোদির ৫ ‘সিক্রেট’ অভ্যাস
-
‘যাঁরা বিবাহিত পুরুষের সঙ্গে…,’ তানিশার মন্তব্যে শ্রীদেবী-রানির সম্মানহানি!
-
ইউপিআই নীতি, ভারতের ডিজিটাল অর্থনীতির ভারসাম্য