বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে তাঁকে কখনই নারীবাদী বলা যাবে না। সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের মতামত পেশ করে চর্চায় কাজলের বোন তথা বঙ্গললনা তানিশা মুখোপাধ্যায়। দু-একটি ছবিতে কাজ করলেও অভিনেত্রী হিসেবে মুখোপাধ্যায় বাড়ির ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। কিন্তু, মাঝেমধ্যেই তানিশার মতামত বা সাক্ষাৎকারের বিষয়বস্তু হয়ে ওঠে ‘টক অফ দ্য টাউন।’ সম্প্রতি এক্স হ্যান্ডলে সম্পর্কের সমীকরণ নিয়ে নিজের মত ব্যক্ত করেন। যা পরোক্ষভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাঁরই তুতো বোন রানি মুখোপাধ্যায়-সহ ইন্ডাস্ট্রির বহু সেলেবকে।
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের বিষয়ে নিজের জোরাল মতামত প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। এক্স হ্যান্ডলে তানিশার শেয়ার করা পোস্টের সারমর্ম, যদি কোনও নারী বিবাহিত পুরুষের প্রতি আশক্ত হয়ে পড়েন তাঁকে কখনই ‘নারীবাদী’ বা ‘ফেমিনিস্ট’ বলা যায় না। কারণ এমন কাজ সংশ্লিষ্ট নারীর প্রতি অসম্মান প্রদর্শন। আরও একটি বিষয় স্পষ্ট করে তানিশার বক্তব্য, এক্ষেত্রে শুধু নারীরাই একা দোষী নন, একই দোষে দুষ্ট বিবাহিত পুরুষরাও।
আরও পড়ুন:

চারিত্রিক দিক নিয়েও প্রশ্ন তুলেছেন তানিশার। সোশাল মিডিয়ায় তাঁর এই ভাবনার সঙ্গে একমত পোষণ করলেও অনেকে আবার বিরোধীতা করেছেন। মায়ানগরীর সিনেপাড়ার অতীতের বেশ কিছু প্রেমের উদাহরণও সামনে আনেন। অতঃপর, তানিশার এই মন্তব্য বিবাহবহির্ভূত সম্পর্ক, দায়বদ্ধতা, নারীবাদ এবং সম্পর্কের সীমারেখা নিয়ে বৃহৎ পরিসরে আলোচনার কেন্দ্রে। তানিশার পোস্ট, “যেসব নারী বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ান তাঁরা নারীবাদী নন। বরং তাঁরা নারীদের বিরুদ্ধেই কাজ করেন। কারণ অন্য কোনও নারীর স্বামীর সঙ্গে থাকা মানেই সেই স্ত্রীকে অসম্মান করা। পুরুষটিও সমানভাবে দায়ী। তাঁর চরিত্রে দাগ রয়েছে।”
বিবাহিত পুরুষদের প্রতি কোনও নারীর মনে ভালোবাসার জন্ম হওয়াটাই তো খারাপ। এধরনের মানসিকতা মোটেই ভালো নয় বলে মনে করেন তানিশা। আরও একধাপ এগিয়ে তাঁর যুক্তি, শিশুদের জন্যও সেসব মহিলাদের আদর্শ বা ‘রোল মডেল’ হিসেবে গণ্য করা উচিত নয়। পোস্টের শেষ পর্যায়ে তানিশা নিজের অবস্থান স্পষ্ট করে লেখেন, ‘আমি যা বলেছি, তা ভেবেই বলেছি!’ একজন ব্যবহারকারী মন্তব্য, “অবিবাহিত নারীরা বিশ্বস্ততার কোনও শপথ নেন না। কিন্তু বিবাহিত পুরুষরা তো সেই শপথের সঙ্গে বৈবাহিক সম্পর্ক শুরু করেন। তাঁরা যখন পরকীয়ায় জড়ান তখন তাঁরা তাঁদের স্ত্রী, সন্তান এবং বিবাহিত সম্পর্ক সবকিছুকেই অসম্মান করেন।”

তানিশার যুক্তি অনুযায়ী, এক নেটাগরিক প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রসঙ্গ টেনে এনে জানতে চয়েছেন, ‘বলিউডের অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীজি-কে আপনি কী বলবেন?’ অনেকে আবার বলিউডের অতীত ও বর্তমানের পরিচিত কিছু সম্পর্ক এবং কথিত প্রেমের প্রসঙ্গ আলোকপাত করেন। তুতো বোন রানির কথা উল্লেখ করে নেটপাড়ার এক সদস্য লেখেন, ‘গোবিন্দা ও আদিত্য চোপড়া বিবাহিত থাকা সত্ত্বেও রানি তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। বোঝাই যাচ্ছে, আপনার এই আত্মীয়ও কিন্তু আদর্শ বা রোল মডেল নন।’ অপর এক ব্যক্তি বলিউডের বেশ কয়েকজন বিখ্যাত তারকার নাম উল্লেখ করে লেখেন, ‘হেমা মালিনি, রেখা, অমিতাভ এবং আরও অসংখ্য তারকার বিষয়ে আপনারা কী বলবেন? চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত ব্যক্তিত্বদের এধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আত্মনির্ভর’ হবে ভারত, সৌরশক্তিতেই মিটবে জ্বালানি খিদে!
-
‘দ্রুঝবাদোস্তি’, মোদির জন্মদিন ঢালাও প্রশংসায় শুভেচ্ছাবার্তা পুতিনের, চাকা ঘুরছে বৈশ্বিক কূটনীতির!
-
‘এভাবে হিন্দি দূরে সরিয়ে রাখা যায় না’, ‘আগ্রাসন’ প্রশ্নে তামিলানাড়ু সরকারকে একহাত সুপ্রিম কোর্টের
-
বাতাসে বিষ! কারখানার দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ, ‘তৃণমূল জমানার বদভ্যাস বরদাস্ত নয়’, হুঁশিয়ারি অগ্নিমিত্রার
-
‘অন্তত দেড় মাস টাকা থাকবে’, বিজেপি ছাড়ার পর শেহওয়াগের কাছে ‘চাকরি’ করছেন মুখপাত্র!