Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Omar Abdullah

ফের কংগ্রেসের উলটো পথে হেঁটে ইউপিআই ফি নিয়ে কেন্দ্রকে সমর্থন! ইন্ডিয়া জোট ছাড়ছেন ওমর আবদুল্লা?

সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে মোদি সরকারকে বারবার সমর্থন করতে দেখা গিয়েছে ওমরকে। এর আগে কাশ্মীর চলচ্চিত্র উৎসবে 'বন্দে মাতরম'-এর সবক'টি স্তবক গেয়ে কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বে বাড়িয়েছিলেন। কয়েকদিন আগে ব্রিকস সম্মেলনে মোদি সরকারের সাফল্যের 'প্রচার'ও করেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:৪২

options
link
ফের কংগ্রেসের উলটো পথে হেঁটে ইউপিআই ফি নিয়ে কেন্দ্রকে সমর্থন! ইন্ডিয়া জোট ছাড়ছেন ওমর আবদুল্লা? zoom
(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (ডান দিকে)। ফাইল চিত্র।
Advertisement

ইউপিআই-এ ফি বা মাশুল বসানো নিয়ে দেশজুড়ে চলছে চর্চা। বিষয়টি নিয়ে যখন নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতা করছে জোটসঙ্গী কংগ্রেস, তখন ফের হাত শিবিরের উলটো পথে হেঁটে কেন্দ্রেকেই সমর্থন করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর বলেন, “আমরা যা বিনামূল্যে পাই, তার কদর করি না। ইউপিআইয়ে প্রত্যেকের উপরেই যে ফি বা মাশুল আরোপ করা হয়েছে, তা নয়। ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর ক্ষেত্রে কোনও মাশুল নেওয়া হয় না। নির্দিষ্ট সীমার চেয়ে বেশি লেনদেন না করা পর্যন্ত সাধারণ গ্রাহকদের উপরও কোনও মাশুল ধার্য করা হয় না।” তাঁর কথায়, “ইউপিআই ব্যবস্থাটি পরিচালনা করা মোটেই সস্তা নয়। এটি চালাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আর সত্যি বলতে, আমরা বিনামূল্যে যা পাই, তার সঠিক মূল্যায়ন করি না।” তবে ওমর জোর দিয়ে বলেন, “সাধারণ মানুষের উপর যাতে কোনও মাশুল বা ফি ধার্য করা না হয়, তা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকে। যদি সংস্থার উপর ফি ধার্য করা হয়, তাহলে আমার কোনও আপত্তি নেই। কারণ, সংস্থাগুলি এমনিতেই ইউপিআইয়ের মাধ্যমে ভালো আয় করে থাকে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে মোদি সরকারকে বারবার সমর্থন করতে দেখা গিয়েছে ওমরকে। এর আগে কাশ্মীর চলচ্চিত্র উৎসবে ‘বন্দে মাতরম’-এর সবক’টি স্তবক গেয়ে কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বে বাড়িয়েছিলেন। কয়েকদিন আগে ব্রিকস সম্মেলনে মোদি সরকারের সাফল্যের ‘প্রচার’ও করেন তিনি। এবার ইউপিআই প্রসঙ্গে কংগ্রেসের উলটো পথে হেঁটে কেন্দ্রের পাশেই দাঁড়ালেন ভূস্বর্গের মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন ওমর?  

আসলে ওমর কংগ্রেসের জোটে থাকলেও কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সমন্বয় সাধন করেই চলেছেন। সেভাবে কেন্দ্রের প্রখর বিরোধীদের মধ্যে তিনি নন, যা নিয়ে আগেও উদ্বেগপ্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। এআইসিসির কাছে জোট পর্যালোচনার জন্য আবেদনও জানানো হয়েছিল। বস্তুত, কাশ্মীরের কংগ্রেস নেতারা ওমরকে আর বিশ্বাস করতে পারছেন না। তাই সব মিলিয়ে ইন্ডিয়া জোটে বড়সড় ভাঙনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.