আজ তাঁর জন্মদিন। গোটা দেশে কোথাও সরকারিভাবে, কোথাও দলীয় স্তরে তাঁর জন্মদিন পালন হচ্ছে। বিজেপির নেতাকর্মীরা প্রবল উৎসাহে সেবা সংকল্প অভিযান হচ্ছে। গুজরাটের ভাদনগর অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মস্থান থেকে তাঁর কর্মভূমি বারাণসী পর্যন্ত জেন জি মিছিল হচ্ছে। তবে এসব উৎসাহ-উদ্দীপনার মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের কর্তব্যে অবিচল। নিজের ৭৭তম জন্মদিনের সকালে আর পাঁচটা দিনের মতো সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী। এদিন দিল্লির দ্বারকার যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানের সূচনামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী দাবি করলেন, সদ্য যে সফল ব্রিকস সম্মেলন ভারতে আয়োজিত হল, সেটাই বিশ্বমঞ্চে ভারতের ক্ষমতার প্রমাণ।
বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর, ব্যাটারি, আধুনিক যুদ্ধাস্ত্র এবং উন্নত প্রযুক্তি তৈরির জন্য প্রয়োজনীয় বিরল খনিজের প্রায় ৯০ শতাংশই নিয়ন্ত্রণ করে চিন। আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জেরে বেশ কিছু খনিজ রপ্তানির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করে বেজিং। ফলে বিশ্ববাজারে ওই সকল খনিজের ঘাটতি দেখা দিয়েছিল। চিনের উদ্দেশ্য ছিল, এই খনিজগুলি আটকে দিয়ে আমেরিকার উপর চাপ সৃষ্টি করা। কিন্তু তার রেশ গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে বিশ্বের সেমিকন্ডাক্টার সেক্টর অনেকটা চিনের নিয়ন্ত্রণে। তাই সেমিকন ইন্ডিয়ার সূচনা মঞ্চে গিয়ে গোটা বিশ্বকে বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর বক্তব্য, ব্রিকসের মঞ্চে দিল্লি ঘোষণাপত্রে সবপক্ষকে একত্রিত করে যেভাবে বিশ্বকে নিজেদের ক্ষমতা দেখিয়েছে ভারত, সেমিকন্ডাক্টার কারখানা তৈরিও তেমনই পদক্ষেপ। মোদি বললেন, “ভারতের উপর বিশ্বের আস্থা বাড়ছে। ভারত সফলভাবে ব্রিকস শীর্ষ সম্মেলন সম্পন্ন করেছ। সবার সমর্থনে দিল্লি যেভাবে ঘোষণাপত্র গৃহীত হয়েছে সেটা ভারতের গ্রহণযোগ্যতার প্রমাণ। ভারতের এই সাফল্যের মধ্যে সেমিকন ইন্ডিয়ার এই আয়োজন আরও গুরুত্বপূর্ণ। এর প্রথম পর্ব ২০২২ সালে হয়েছিল। সেসময় আমরা নীতি নিয়ে কথা বলেছি। আর এ বছরই আমরা ব্যবসায়ীক চিপ উৎপাদন শুরু করেছি। ভারতের চিপ এখন গোটা বিশ্বে পৌঁছে যাচ্ছে।”
নিজের জন্মদিনেই প্রধানমন্ত্রী মোহালির CDIL সেমিকন্ডাক্টর কারখানায় ব্যবসায়ীক ভাবে চিপ উৎপাদনের সূচনা করেছেন। মোহালির ওই কারখানা এবং আগামী গুজরাটের সূচির সেমিকন ওসাট থেকে আজ থেকেই চিপ উৎপাদন শুরু হচ্ছে। যা আগামী দিনে ভারতীয়দের জন্য নয়া দিগন্ত খুলে দিতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রামজন্মভূমি রায়ে ‘হিন্দু হিসেবে লজ্জিত’ স্বরা ভাস্কর! তড়িঘড়ি শাহরুখ-সলমনদের কেন মেসেজ করেন?
-
ব্রিকসে ভারতে এসে অসুস্থ জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা? মুখ খুলল বিদেশমন্ত্রক
-
পুরনো কুর্তি বাতিল করতে মন চায় না? গৃহসজ্জায় কাজে লাগান এই ৬ উপায়ে
-
দারুণ ক্রিকেটার ছিলেন মোদি, ছিল নিজের দলও! জন্মদিনে ফাঁস প্রধানমন্ত্রীর ‘বচপন কা প্যায়ার’
-
‘আমাদের মন্ত্র কথা কম, কাজ বেশি’, অন্নপূর্ণা দিবসে মহিলাদের বিশেষ বার্তা মোদির, বললেন, ‘আত্মবিশ্বাস বাড়ছে’