Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Jammu and Kashmir

জঙ্গলে ঘাঁটি গেড়ে নাশকতার ছক! কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম ২ জইশ জঙ্গি

বুধবার গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে কাশ্মীরের উধমপুর জেলার সোহান এলাকার জঙ্গলে গা ঢাকা দিয়েছে কয়েকজন জঙ্গি। এরপরই যৌথ অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা (স্পেশাল ফোর্সেস) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:১১

options
link
জঙ্গলে ঘাঁটি গেড়ে নাশকতার ছক! কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম ২ জইশ জঙ্গি zoom
গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর। প্রতীকী ছবি।
Advertisement

ফের গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা দুই জেহাদি। তাঁদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তবে দু’জনেই পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলে সূত্রের খবর।

বুধবার গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর আসে কাশ্মীরের উধমপুর জেলার সোহান এলাকার জঙ্গলে গা ঢাকা দিয়েছে কয়েকজন জঙ্গি। এরপরই যৌথ অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা (স্পেশাল ফোর্সেস) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। গোটা এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে দুই জঙ্গি। এরপরই তারা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। পালটা জবাব দেয় বাহিনীও। রাতের অন্ধকারে দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই। অবশেষে ভোরের দিকে যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই জঙ্গির। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি কাশ্মীরের ডোডা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছিল এক জইশ জঙ্গি। দেহের পাশ থেকে উদ্ধার হয় এম ৪ দেহের পাশে পড়ে ছিল M4 কার্বাইন নামে এক স্বয়ংক্রিয় রাইফেল। অপারেশনের জন্য এই আগ্নেয়াস্ত্রে বিশেষ নাইট-ভিশন টেলিস্কোপ যুক্ত থাকে। সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় জঙ্গিরা এই ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে নাশকতা চালায়। এর রেশ কাটতে না কাটতেই ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.