Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Russia Sanctions Bill

রুশ তেল কেনায় ১০০ শতাংশ শুল্ক-খাঁড়া! ভারতের উপর চাপ বাড়িয়ে মার্কিন কংগ্রেসে পাশ বিল

বৃহস্পতিবার (ভারতীয় সময়) কংগ্রেসের নিম্নকক্ষে চূড়ান্ত ভোটাভুটি হয়। সেই মতো ২৬২-১৫৯ ভোটে পাশ হয় বিলটি। তাৎপর্যপূর্ণ বিষয় হল রিপাবলিকানের পাশাপাশি বহু ডেমোক্র্যাটও এই বিলটিকে সমর্থন করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:৫৩

options
link
রুশ তেল কেনায় ১০০ শতাংশ শুল্ক-খাঁড়া! ভারতের উপর চাপ বাড়িয়ে মার্কিন কংগ্রেসে পাশ বিল zoom
গত মাসে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হয়েছিল এই বিল। ফাইল ছবি।
Advertisement

রুশ তেলের গ্রাহকদের শিক্ষা দিতে নয়া বিল এনেছে আমেরিকা। গত মাসেই বিলটি মার্কিন  কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হয়েছিল। এবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও পাশ হয়ে গেল এই বিল। অর্থাৎ এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। বলা বাহুল্য, বিলটি আইনে পরিণত হলে ভারত, চিন-সহ ৫টি দেশের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (ভারতীয় সময়) কংগ্রেসের নিম্নকক্ষে চূড়ান্ত ভোটাভুটি হয়। সেই মতো ২৬২-১৫৯ ভোটে পাশ হয় বিলটি। তাৎপর্যপূর্ণ বিষয় হল রিপাবলিকানের পাশাপাশি বহু ডেমোক্র্যাটও এই বিলটিকে সমর্থন করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের জন্ম দেয়। চার বছর অতিক্রান্ত। কিন্তু সেই লড়াই এখনও অব্যাহত রয়েছে। এই বিল আইনে পরিণত হলে ভারত ও চিনের বাণিজ্যে বিরাট ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। কারণ, বর্তমানে নিজ দেশের চাহিদা মেটাতে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল কেনে ভারত ও চিন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বছর এই বিলের প্রস্তাব করেছিলেন ভারত-বিরোধী সদ্য প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। কড়া সুরে তিনি জানিয়েছিলেন, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়া থেকে তেল কিনছে, তাদের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও শেষ পর্যন্ত সেই বিল কার্যকর হয়নি। তবে গ্রাহামের মৃত্যুর পর এই বিল নিয়ে তৎপর হয় হোয়াইট হাউস। বিলটি সংশোধন করে শুল্ক কমিয়ে ১০০ শতাংশ করা হয়। আমেরিকার লক্ষ্য, এর মাধ্যমে রাশিয়ার উপর আর্থিক চাপ বাড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধ করা।

ঠিক কী বলা হয়েছে ওই বিলে? যে সব দেশ রাশিয়া থেকে তেল কিংবা অন্য কোনও জ্বালানি কিনছে তারা আসলে পরোক্ষে ইউক্রেনে রাশিয়ার হামলাকেই সমর্থন করছে। এই দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে আমেরিকা। এর ফলে কেবল ভারত বা চিন নয়, সমস্যা হতে পারে জাপান, আজারবাইজান, স্লোভাকিয়া, হাঙ্গেরির মতো দেশেরও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.