Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Dev Uttam Kumar

দেবের সঙ্গে মহানায়ক উত্তমকুমারের তুলনা সুদীপার! মেগাস্টার বললেন, ‘সুপ্রিয়াদেবীও বলেছিলেন…’

দেবের স্টারডমের প্রশংসা করে সুদীপাকে বলতে শোনা যায়, "বাঙালি দর্শক তোমার সঙ্গে কোথাও গিয়ে একটা মহানায়ক উত্তমকুমারের মিল পায়।" দেবের জবাবে নেটভুবনে ঝড়! কী বললেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৩২

options
link
দেবের সঙ্গে মহানায়ক উত্তমকুমারের তুলনা সুদীপার! মেগাস্টার বললেন, ‘সুপ্রিয়াদেবীও বলেছিলেন…’ zoom
উত্তমকুমারের তুলনা! কী জবাব দেবের?
Advertisement

উত্তম কুমার, বাঙালির ‘একমেবাদ্বিতীয়ম’ ম্যাটিনি আইডল। মৃত্যুর ছেচল্লিশ বছর পেরিয়ে আজও তিনি সমুজ্জ্বল বাঙালির চিন্তনে-মননে। তাঁর ভুবনভোলানো হাসি, চাহনি, বেশভূষা থেকে গাম্ভীর্যপূর্ণ বডি ল্যাঙ্গোয়েজ এখনও বাঙালির নিজস্ব স্টাইল স্টেটমেট। মহানায়কের সেই এভারগ্রিন ম্যানারিজমের সঙ্গে দেবের তুলনা টানলেন সুদীপা চট্টোপাধ্যায়। পালটা টলিউডের মেগাস্টার যা জবাব দিলেন, সেটাই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।

সুদীপাকে বলতে শোনা যায়, “বাঙালি দর্শক তোমার সঙ্গে কোথাও গিয়ে একটা মহানায়ক উত্তমকুমারের মিল পায়।” সুদীপার এহেন প্রশংসায় দেবও তাঁর অতীত অভিজ্ঞতা তুলে ধরেন।

সম্প্রতি ‘দাদাগিরি’র এক বিশেষ পর্বের প্রোমো প্রকাশ্যে এসেছে। যে প্রচারঝলক আপাতত সোশাল পাড়ার আতশকাচে। ওই ভিডিওতে দেবের স্টারডমের প্রশংসা করে সুদীপাকে বলতে শোনা যায়, “বাঙালি দর্শক তোমার সঙ্গে কোথাও গিয়ে একটা মহানায়ক উত্তমকুমারের মিল পায়।” সুদীপার এহেন প্রশংসায় দেবও তাঁর অতীত অভিজ্ঞতা তুলে ধরেন। স্মৃতির সরণিতে হেঁটে সুপারস্টার সঞ্চালক ফিরে যান সেই দিনটিতে, যেদিন সুপ্রিয়দেবীর বাড়িতে গিয়ে তিনি দেখা করে এসেছিলেন। কিংবদন্তি অভিনেত্রী তাঁকে দেখে ঠিক কী বলেছিলেন? সেকথাই ‘দাদাগিরি’র মঞ্চে তুলে ধরেন দেব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেব জানান, “সুপ্রিয়াদির বাড়িতে গিয়েছি। উনিও আমাকে এই কথাই বলেছিলেন। তোমার মধ্য়ে মহানায়ককে দেখতে পাই। তোমার হাসি…।” বাকিটা যদিও মূল পর্বে প্রকাশ্য, তবে সুপারস্টার সঞ্চালক এও মনে করিয়ে দেন যে, “মহানায়ক উত্তমকুমার একজনই হন। ওঁর পরে কারও সঙ্গে আর সেই তুলনা টানা যাবে না…।” দেবের এহেন কথাই সেখানে উপস্থিত প্রতিযোগীদের মন কেড়ে নেয়। ওই পর্বে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন কাঞ্চন মল্লিকও। দেবের উদ্দেশে তিনি বলেন, “এইজন্যই তুমি দাদাগিরির ওখানে দাঁড়িয়ে সঞ্চালক, আর আমরা এখানে প্রতিযোগী।” আর ‘দাদাগিরি’র এহেন প্রোমো নিয়েই বর্তমানে নেটভুবনে ঝড়! সুদীপাকে কটাক্ষ করে কারও মন্তব্য, ‘আপনার চোখে সমস্যা রয়েছে!’ তো কেউ বা প্রশ্ন ছুড়লেন, ‘কোন বাঙালি দেবের মধ্যে মহানায়ককে খুঁজে পায়, জানা নেই!’ তবে নিন্দুকরা যে যাই বলুন, দেবের উত্তর যে প্রশংসা কুড়িয়েছে, তা বালই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.