উত্তরবঙ্গগামী আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি! কামরার নিচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। বিপদ বুঝেই ট্রেনটি হাওড়া -বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক। ভয়ে কামরা থেকে বেরিয়ে আসেন যাত্রীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সকাল ৮টা নাগাদ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
যাত্রীদের অনেকেই প্ল্যাটফর্মে নেমে যান। খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে, সমস্যার সমাধান করেন। প্রায় ২০ মিনিট পর ৮ টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় বেলমুড়ি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দ্যেশে রওনা দেয়।
শিয়ালদহ থেকে ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গ যাচ্ছিল। ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের কাছে যেতেই একটি কামরার নিচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। প্রাথমিক অনুমান, চাকার ব্রেকসুতে ঘর্ষণের কারণে ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। যাত্রীদের অনেকেই প্ল্যাটফর্মে নেমে যান। খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে, সমস্যার সমাধান করেন। প্রায় ২০ মিনিট পর ৮ টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় বেলমুড়ি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দ্যেশে রওনা দেয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৭ জুন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি ধাক্কা মারে। দার্জিলিঙের রাঙাপানির কাছে দুর্ঘটনা ঘটে। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল।তদন্তে সিগন্যাল ব্যবস্থার ত্রুটি ধরা পড়ে। এইবার বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটলেও, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
-
একদশক বাদে রাজের সঙ্গে মিমির ছবি, ‘তাণ্ডব’-এর শুটিং শুরু হতেই কী বার্তা শুভশ্রীর?
-
ভারতীয় ক্রিকেটে শেষ আগরকর যুগ, বিশ্বকাপে রো-কো’র ভাগ্য বাংলার প্রাক্তন ক্রিকেটারের হাতে!
-
‘রাজনীতিবিদ মুক্ত ময়দান চান মুখ্যমন্ত্রী’, দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বার্তা পেলেন সৌরভ
-
আগামী সপ্তাহেই ফের সংসদে অধিবেশন? তড়িঘড়ি ডিলিমিটেশন বিল পাশ করাতে চায় মোদি সরকার
-
‘১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’, রুশ তেলে ‘মাথা না নোয়ানোর’ বার্তা ভারতের