Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Russia Sanctions Bill

‘১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’, রুশ তেলে ‘মাথা না নোয়ানোর’ বার্তা ভারতের

গত বছর এই বিলের প্রস্তাব করেছিলেন ভারত-বিরোধী সদ্য প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। কড়া সুরে তিনি জানিয়েছিলেন, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়া থেকে তেল কিনছে, তাদের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:০৬

options
link
‘১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’, রুশ তেলে ‘মাথা না নোয়ানোর’ বার্তা ভারতের zoom
রুশ তেল সংক্রান্ত বিল নিয়ে মুখ খুলল ভারত।
Advertisement

রুশ তেলের গ্রাহকদের শিক্ষা দিতে নয়া বিল এনেছে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে এই বিল। অর্থাৎ এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। তারপর ভারত, চিন-সহ ৫টি দেশের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপাতে পারবেন তিনি। এই পরিস্থিতিতে রুশ তেল নিয়ে ‘মাথা না নোয়ানোর’ বার্তা দিল নয়াদিল্লি। ভারত সাফ জানিয়ে দিয়েছে, দেশের ১৪০ কোটি মানুষের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার।

বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসে ‘রাশিয়া ও ইরানের উপর নিষেধাজ্ঞা বিল’ পাস হয়েছে। বিষয়টির উপর নজর রাখছে ভারত। দেশের প্রায় ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের পাশাপাশি বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাবে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, রাশিয়া-ভারতের তেল বাণিজ্য নিয়ে বিগত কয়েকমাস ধরে বিভিন্ন মার্কিন প্রতিনিধির সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারের উপরও এর সম্ভাব্য প্রভাবের বিষয়টি ভারত অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে। নয়াদিল্লি জোর দিয়ে বলেছে, বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের বিষয়ে ভারত প্রতিশ্রুতিব্ধ। উদ্ভূত পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার ভারতের শিল্প সংস্থাগুলির সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বছর এই বিলের প্রস্তাব করেছিলেন ভারত-বিরোধী সদ্য প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। কড়া সুরে তিনি জানিয়েছিলেন, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাশিয়া থেকে তেল কিনছে, তাদের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও শেষ পর্যন্ত সেই বিল কার্যকর হয়নি। তবে গ্রাহামের মৃত্যুর পর এই বিল নিয়ে তৎপর হয় হোয়াইট হাউস। বিলটি সংশোধন করে শুল্ক কমিয়ে ১০০ শতাংশ করা হয়। আমেরিকার লক্ষ্য, এর মাধ্যমে রাশিয়ার উপর আর্থিক চাপ বাড়িয়ে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন প্রতিরোধ করা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.