Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Sourav Ganguly

‘রাজনীতিবিদ মুক্ত ময়দান চান মুখ্যমন্ত্রী’, দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বার্তা পেলেন সৌরভ

কোনও মনোনয়ন জমা না পড়ায় নির্বাচন হচ্ছে না সিএবিতে। আপাতত প্রেসিডেন্ট থাকবেন সৌরভই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:১৪

options
link
‘রাজনীতিবিদ মুক্ত ময়দান চান মুখ্যমন্ত্রী’, দুই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বার্তা পেলেন সৌরভ zoom
সাংবাদিক সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি এক্স।
Advertisement

বাংলা তার ক্রীড়াক্ষেত্রে গত কয়েক বছরে যা দেখেনি, এবার সেটাই হতে চলেছে। রাজনীতিবিদ মুক্ত ময়দান চান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর সঙ্গে দেখা করতে যান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-ও। সেখানেই মুখ্যমন্ত্রীর এহেন ইচ্ছের কথা সৌরভকে বলেন ক্রীড়ামন্ত্রী।

বলা হয়, রাজ্য সরকারের কোনও বিধায়ক সিএবি নির্বাচনে প্রার্থী হবে না। বুধবার মনোনয়ন জমা করার শেষদিন ছিল। সচিব, যুগ্ম সচিব এবং অ্যাপেক্স কাউন্সিলের এক পদে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কেউই প্রার্থী না দেওয়ায় আপাতত নির্বাচন হচ্ছে না সিএবিতে। ২৪ সেপ্টেম্বর শুধু সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরে সিএবি প্রেসিডেন্ট সৌরভ বলেন, “কোনও মনোনয়ন জমা পড়েনি। তাই নির্বাচন হচ্ছে না।” তবে নির্বাচন না হওয়ার ফলে বেশ কিছু প্রশ্ন উঠছে। সিএবি যুগ্ম সচিব মদন ঘোষের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। অ্যাপেক্স কাউন্সিলের সদস্য আশিস চক্রবর্তী ইস্তফা দিয়েছেন। সচিব বাবলু কোলের মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরে। নিয়ম অনুযায়ী, পদাধিকারীদের ক্ষেত্রে পদ শূন্য হওয়ার ষাট দিনের মধ্যে নতুন অফিস বেয়ারার নির্বাচন করতে হয়। অ্যাপেক্স কাউন্সিলের ক্ষেত্রে সেই মেয়াদ ৪৫ দিন। এখন যদি নির্বাচন না হয়, তিনটে পদ ফাঁকা রাখতে হবে। এক্ষেত্রে নিয়মের লঙ্ঘন হবে না? সৌরভ বলেন, “এজিএমই ফাইনালের সময়। নির্বাচনের জন্য এজিএমই সময় ছিল। কিন্তু কোনও মনোনয়ন জমা পড়েনি। এখন এরকমই থাকবে। পরে যদি এটা নিয়ে কোনও ইস্যু হয়, তখন দেখা যাবে। এর বাইরে এখন আর কিছু বলা সম্ভব নয়।”

এবারের বার্ষিক সভায় প্রতিনিধিত্ব করার পথে বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী। তিনি সালকিয়া ফ্রেন্ডস থেকে মনোনয়ন জমা করেছেন। শোনা যাচ্ছে, তাঁর মনোনয়ন জমা নিয়ে একটা প্রতিবাদপত্র জমা পড়েছে। তবে ড্রাফট ইলেকটোরাল রোলে নাম রয়েছে সৌরাশিসের। পরবর্তীতে যদি সব ঠিকঠাক চলে, ত্রুটিনিতে যদি না আটকায়, তাহলে তাঁকে বার্ষিক সভায় আসতে দেখা যাবে। বাংলার হয়ে একশো প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বাংলার সিনিয়র থেকে শুরু করে বয়সভিত্তিক টিমের কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর কোচিং অনূর্ধ্ব তেইশ বাংলা টিম ট্রফি জিতেছে। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। সৌরাশিস বলছিলেন, “নতুন ভূমিকায় কিছু করার সুযোগ পেলে, সর্বস্ব দেব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.