টানা পাঁচ দিনের উত্তেজনাপূর্ণ জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৩) টুর্নামেন্ট ২০২৬ শেষ হল প্রত্যাশিত সাফল্যের সঙ্গেই। হরিনাভি’র স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি’তে ফাইনালে বাংলার কোনও প্রতিনিধি না থাকলেও যে মানের খেলা উপহার দিয়েছে অনূর্ধ্ব ১৩ – এর ভিন রাজ্যের উঠতি প্রতিভারা, তাতে আগামী দিনে এই খেলায় দেশের ভবিষ্যৎ যে সঠিক হাতেই রয়েছে তা বলে দেওয়া যায়।
এদিন কিশোরী বিভাগের সিঙ্গেলসে মুখোমুখি হয়েছিল তেলেঙ্গানা’র দুই প্রতিযোগী লিয়োশা কোরুকণ্ডা এবং শানভি রেড্ডি নিম্মা। স্ট্রেট সেটে শানভি’কে পরাজিত করেন লিয়োশা। খেলার ফল ১৫-১০ এবং ১৫-১২। কিশোর বিভাগের সিঙ্গেলসে উত্তরাখণ্ডের সার্থক যোশীকে ১৫-১২ এবং ১৫-১০ ব্যবধানে পরাজিত করেন অন্ধ্রপ্রদেশের রেহান দুদেকুলা।
আরও পড়ুন:
কিশোর এবং কিশোরী বিভাগের ফাইনালে যারা একে অপরের প্রতিপক্ষ ছিল তারাই মিক্সড ডাবলসে টিম হিসেবে খেলে। কিশোর বিভাগের ডাবলসে রেহান এবং সার্থকের জুটি পরাজিত করে রাজস্থানের প্রতিনিধিত্ব করা লোকেশ গুরজার এবং রক্ষিত সিং-এর জুটি’কে ১৬-১৪ এবং ১৫-১২ ব্যবধানে।
কিশোরী বিভাগের ডাবলসে মহারাষ্ট্রের জুটি হেজেল যোশী দিভিশা সিংকে স্ট্রেট সেটে পরাজিত করে লিয়োশা এবং শানভি রেড্ডি। খেলার ফল ১৬-১৪ এবং ১৫-৬। জাতীয় স্তরের সাব-জুনিয়র এই টুর্নামেন্টের ফাইনালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস। এ ছাড়াও ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত। এই টুর্নামেন্টের উদ্বোধনের দিন উজ্জ্বল উপস্থিতি ছিল অলিম্পিয়ান চেতন আনন্দের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের
-
ক্ষমতা পেয়েও ভোলেননি শিকড়, মেলায় বসে পুতুল বিক্রি বিজেপি বিধায়কের!