ইস্টবেঙ্গল: ২ (রামিরেজ, আনোয়ার)
আল হুসেন: ২ (আল মারদি, আহমাদ আশাফ)
এশিয়ার দরবারের ভারতের প্রতিনিধি। প্রথমবার এসিএল টু’র ম্যাচ খেলতে নেমে ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। মাসদুয়েক আগে বিশ্বকাপ খেলে আসা ফুটবলারদের বিরুদ্ধে দুরন্ত লড়াই মহম্মদ রশিদ-আনোয়ার আলিদের। লাল-হলুদের সেই আপ্রাণ চেষ্টার সামনে আটকে গেল নোয়াল জর্ডনে আল হুসেন। প্রথম একাদশের একাধিক তারকা ছাড়াই এসিএল টু’তে নিজেদের প্রথম ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। ইতিহাস গড়ে ঝুলিতে এল এসিএলের প্রথম পয়েন্ট, তাও বিদেশের মাটি থেকে।
গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দুরন্ত ছুটছে ইস্টবেঙ্গল। এসিএল-টু প্রিলিমিনারি রাউন্ডে আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বে উঠে এসেছে। প্রথম ম্যাচটিই লাল-হলুদকে খেলতে হল বিদেশের মাটিতে। এদিন প্রথম একাদশে ছিলেন বঙ্গসন্তান সন্দীপ মাণ্ডি। চোট সত্ত্বেও মাঠে নেমে পড়েন অধিনায়ক রশিদ। দলের সঙ্গে যেতে পারেননি বরিস সিং, ক্রিস ইকোনমেডিসের মতো ফুটবলার। ছিল না বিদেশি স্ট্রাইকারও। তবে কোচ আন্তোনিও লোপেজ হাবাসের মগজাস্ত্রে ভরসা রেখে মাঠে নেমে পড়ে লাল-হলুদ।
নেপালে হড়পা বানে নিহতদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ম্যাচ। সদ্য বিশ্বকাপ খেলে আসা ইয়াজিদ আবুলায়লা, সালিম ওবেদ এবং মাহমুদ আল মারদি এদিন ছিলেন আল হুসেনের প্রথম একাদশে। এঁদের মধ্যে মাহমুদ খেলেছেন আর্জেন্টিনার বিরুদ্ধেও। ম্যাচের শুরু থেকে খানিকটা ইস্টবেঙ্গলেরই দাপট ছিল। ১০ মিনিটের মাথায় লাল-হলুদকে এগিয়ে দেন দানি রামিরেজ। প্রথমার্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন গোলকিপার প্রভসুখন সিং গিল। ৩৩ মিনিটে ইস্টবেঙ্গল এগিয়ে যায় ২-০ গোলে, সৌজন্যে আনোয়ারের অনবদ্য হেডার।
ঘরের মাঠে পিছিয়ে পড়া বিশ্বকাপার বোঝাই দল তখনও ইস্টবেঙ্গলের সামনে দিশেহারা। কিন্তু বিরতির পর ধীরে ধীরে আল হুসেন কামব্যাক করল। আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা আল মারদির গোলে ব্যবধান কমাল জর্ডনের দলটি, তবে এর দায় অবশ্যই ইস্টবেঙ্গল রক্ষণের। সংযুক্ত সময়ে গিয়ে আহমাদ আশাফ সমতা ফেরালেন। ২-২ ফলে ম্যাচ শেষ হল। তবে বিদেশের মাটিতে গিয়ে লড়াই করে ১ পয়েন্ট পেয়েই ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। তবে সুযোগ নষ্টের রোগ ভোগাবে লাল-হলুদকে। দ্বিতীয়ার্ধে ডিফেন্সের অবস্থাও শোচনীয় হয়ে পড়েছিল। সেদিকে নজর দিতে হবে কোচ হাবাসকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের
-
ক্ষমতা পেয়েও ভোলেননি শিকড়, মেলায় বসে পুতুল বিক্রি বিজেপি বিধায়কের!