Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Rohit Sharma

এখনও টিকে রোহিত, ‘বিদায়’ শামির, ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় দল

বুধবার দীর্ঘ টালবাহানার পর ঘোষিত হল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওয়ানডে এবং টি-২০ দল। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ২১:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ২১:২১

options
link
এখনও টিকে রোহিত, ‘বিদায়’ শামির, ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় দল zoom
Advertisement

ভারতীয় দলে এখনও পর্যন্ত টিকে রইলেন রোহিত শর্মা। বুধবার দীর্ঘ টালবাহানার পর ঘোষিত হল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওয়ানডে এবং টি-২০ দল। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। সেই স্কোয়াডে রোহিত এবং বিরাট কোহলি দু’জনকেই রাখা হয়েছে। চমকপ্রদ নাম আকিব নবি। টেস্টের পর এবার ওয়ানডে’তেও ভারতীয় দলে জায়গা করে নিলেন তিনি। অন্যদিকে, কোনও স্কোয়াডেই রাখা হয়নি ঋষভ পন্থকে।

গত ইংল্যান্ড সিরিজের সময় শোনা গিয়েছিল, রোহিতকে নাকি এক জাতীয় নির্বাচক জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় দল এবার থেকে সামনে তাকাতে চায়। তাই হিটম্যান যেন অবসর ঘোষণা করে দেন। লর্ডসে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের চুপ করিয়েছিলেন রোহিত। কিন্তু বুধবার নির্বাচনী বৈঠকের আগেও ফের প্রশ্ন ওঠে। লর্ডসে সেঞ্চুরি করা রোহিতকে বাদ দেওয়ার দুঃসাহস দেখাতে পারেননি নির্বাচকরা। আপাতত তিনটে ওয়ানডে তিনি পাবেন, নিজেকে আরও একবার প্রমাণ করার জন্য। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কে এল রাহুলকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের চোট প্রবণতা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও চোটের কারণে নেই হার্দিক পাণ্ডিয়া। তবে তাঁর পরিবর্ত হিসাবে ডাকা হয়েছে আকিব নবিকে। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, মহম্মদ সিরাজরা ভারতের পেস আক্রমণ সামলাবেন। মনে করা হচ্ছিল, এই সিরিজে মহম্মদ শামিকে একটা সুযোগ দেওয়া হতে পারে, ফেয়ারওয়েল হিসাবে। তবে সেটাও হল না। বিশ্বকাপের কথা মাথায় রেখে উইকেটকিপার হিসাবে সুযোগ দেওয়া হল ঈশান কিষানকে। ধরে নেওয়া যেতে পারে, বিশ্বকাপের ব্লু প্রিন্ট থেকে বাদ পড়লেন পন্থ।

এদিন একইসঙ্গে ঘোষণা করা হয়েছে ইরানি ট্রফির দলও। সেখানে বাংলা থেকে সুদীপ ঘরামি, মুকেশ কুমার ও আকাশ দীপ সুযোগ পেয়েছেন। কিন্তু শামি ব্রাত্যই থেকে গেলেন। অর্থাৎ আগামী দিনে ভারতীয় দলের দরজা থেকে আরও দূরে চলে গেলেন তারকা পেসার। ইরানি ট্রফিতে অধিনায়ক হয়েছেন পন্থ। এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নামানো হবে নীতীশ কুমার রেড্ডিকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল

শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার, মহম্মদ সিরাজ, আকিব নবি, যশস্বী জয়সওয়াল, নমন ধীর

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.