মাসখানেক আগে ব্রাজিল কর্তাদের মনে হয়েছিল, যুবভারতী ক্রীড়াঙ্গনের মান মোটেই ভালো নয়। কলকাতার স্টেডিয়াম নিয়ে আবারও রিপোর্ট দিতে চলেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল। ইতিমধ্যেই সেই ম্যাচের স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রদের মাঠে নামানোর পথে কি অন্তরায় হয়ে দাঁড়াবে যুবভারতীর পরিস্থিতি?
গত ২০ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করতে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। ঘুরে দেখেন মাঠ-প্র্যাকটিস গ্রাউন্ড। ফেডারেশনের তরফে জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল উপস্থিত ছিলেন। ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কিন্তু মাঠ দেখে খুব একটা সন্তুষ্ট হননি ব্রাজিলের প্রতিনিধিরা। তাঁরা বলেন, ব্রাজিলের জাতীয় দলের সবচেয়ে কম দামি ফুটবলারটিরও ট্রান্সফার ফি ৫০ কোটি টাকা। এই অবস্থায় এই মাঠে খেলতে গিয়ে চোট পেলে ক্লাবের কাছে সমস্যায় পড়ে যাবে জাতীয় দল। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, মাঠের মান বাড়াতে হবে। প্র্যাকটিস গ্রাউন্ডের মানও।
আরও পড়ুন:
ডুরান্ড ফাইনালের পর যুবভারতীর মূল মাঠ এবং প্র্যাকটিস গ্রাউন্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ব্রাজিল ম্যাচের প্রস্তুতির জন্য। এমনকী আইএসএল পিছিয়ে দেওয়া হয়েছে, আইএফএ শিল্ড অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। জোরকদমে কাজ চলছে যুবভারতী ঘিরে। সূত্রের খবর, একমাস পরে যুবভারতীর মান দেখে ব্রাজিলের কর্তাদের মন গলেছে। তাঁরা মনে করছেন, তারকাসমৃদ্ধ দল খেলানোর জন্য পাশ মার্ক পেয়ে গিয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন।
উল্লেখ্য, ৩ অক্টোবর ম্যাচের জন্য যে টিম ঘোষণা করেছে ব্রাজিল, তা রীতিমতো রত্নখচিত। ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রাখা হয়েছে রাফিনহা, এস্তেভাও উইলিয়ান, এনড্রিক, জোয়াও পেদ্রোর মতো মহাতারকাকে। মিডফিল্ডারদের মধ্যে খেলতে দেখা যাবে ব্রুমো গিমারেস, আন্দ্রে স্যান্টোস, ডগলাসদের। ডিফেন্সে আবার থাকবেন প্যারিস সাঁ জাঁ-র অধিনায়ক মারকুইনহোস, আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাঘেলাসরা। ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপের উদ্দেশে দল গড়ছে ব্রাজিল। ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় দু’টো ফ্রেন্ডলি খেলবে সেলেকাওরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আলমারি খুললেই ন্যাপথালিনের ঝাঁঝালো গন্ধ? শরীরে ঢুকছে রাসায়নিক, বিপদে লিভার-কিডনি!
-
এখনও টিকে রোহিত, ‘বিদায়’ শামির, ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় দল
-
কিষানজির মৃত্যু দেখেছিলেন, স্ত্রীকে নিয়ে জঙ্গলমহলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ‘একলা নিতাই’ মঙ্গল
-
‘খারাপ তো লাগেই…’, বিলেতের মাটিতে ১০ উইকেট নিয়েই নির্বাচকদের নিশানা কুলদীপের?
-
‘ভিলেন’ আবহাওয়া, রান্নাপুজোর আগে বাজারে ইলিশের আকাল! ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে