ঘোষিত হল ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম। বর্ষীয়ান কন্নড় অভিনেতা অনন্ত নাগকে এই সম্মানে ভূষিত করা হবে। চলতি মাসের শেষদিকেই অভিনেতার হাতে তুলে দেওয়া হবে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার। উল্লেখ্য, গতবছরও দাদাসাহেব ফালকে পেয়েছিলেন এক দক্ষিণী অভিনেতা। মালয়ালম মেগাস্টার মোহনলালকে সম্মানিত করা হয়েছিল।
কেরিয়ারে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন ৭৮ বছর বয়সি কিংবদন্তি অভিনেতা। কন্নড় ভাষায় আড়াইশোর বেশি ছবি করেছেন। কন্নড় ইন্ডাস্ট্রিতেও যথেষ্ট সম্মানীয় ব্যক্তিত্ব অনন্ত নাগ। মাতৃভাষা কন্নড় ছাড়াও হিন্দি, ইংরাজি, তামিল, তেলুগু, মালয়ালম, মারাঠির মতো অজস্র ভাষার ছবিতে অভিনয় করেছেন। ছোটপর্দাতেও তাঁর অবদান রয়েছে। দূরদর্শনে সম্প্রচারিত মালগুড়ি ডেজে অভিনয় করেছেন। গতবছ পদ্মসম্মানে ভূষিত হয়েছিলেন অনন্ত নাগ, পেয়েছিলেন পদ্মভূষণ। এবার দাদাসাহে ফালকে সম্মান পাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
বুধবার পিআইবির তরফ থেকে দাদাসাহেব ফালকে প্রাপকের নাম ঘোষণা করে বলা হয়, ‘ভারতীয় সিনেমায় অসামান্য অবদান। একের পর এক প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে তাঁর সিনে যাত্রা। সেই অনবদ্য কৃতিত্বকে সম্মান জানিয়ে অনন্ত নাগকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে।’ ইতিমধ্যেই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কিংবদন্তি অনন্ত নাগ জি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন ধরে তাঁর কাজ ভারতীয় সিনেমায় এক অসামান্য ছাপ রেখেছে। যে রোলেই অভিনয় করেছেন, সেই চরিত্রকে জীবন্ত করে তুলেছেন।’
উল্লেখ্য, ২০২৩ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। মালায়ালাম সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, দক্ষিণের রাজ্যগুলির মন জিততে চাইছে বিজেপি। ২০২৮ সালে কর্নাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। সেকথা মাথায় রেখেই কন্নড় অভিনেতাকে সম্মান জ্ঞাপন, মনে করছেন একাংশ। প্রকাশ্যে একাধিকবার মোদির প্রশংসা করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে কিংবদন্তি অভিনেতার কৃতিত্বকে খাটো করে দেখা উচিত নয়। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে তাঁর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অন্ধকারে ডুবছে বাংলাদেশ! বিপদে সহায় সেই ভারত, পাইপ লাইনে যাচ্ছে টন টন ডিজেল
-
ভারতের সঙ্গে মুক্তিবাণিজ্য চুক্তিতে অনুমোদন নিউজিল্যান্ড সংসদের, কতটা লাভবান হবে দেশ?
-
দলে ভিনি-রাফিনহার মতো তারকা, নামানো যাবে মাঠে? যুবভারতী নিয়ে ব্রাজিলের চূড়ান্ত রিপোর্ট
-
পুজোর আগে চুলের জেল্লা ফেরাতে ডিম থেরাপি! আঁশটে গন্ধ দূর হবে ৫ ঘরোয়া টোটকায়
-
১২ বছরের দাম্পত্য জীবন, ঘুমন্ত স্ত্রীর মুন্ডু কাটলেন স্বামী! বিবাহবহির্ভূত সম্পর্কের জের?