স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই গণেশভক্ত। মুম্বইতে থাকাকালীনও গণপতি উৎসবে আমেজে মেতে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। এবার গণেশ চতুর্থীর আবহে ‘দিদি নম্বর ওয়ান’-এর সেট থেকে ভিডিও ভাগ করে নিতেই কটাক্ষের শিকার অভিনেত্রী। প্রশ্ন তোলা হয়েছে তাঁর রাজনৈতিক মতাদর্শ এবং আধ্যাত্মিকদর্শন নিয়ে। তবে ছেড়ে কথা বলেননি অভিনেত্রী। নেটভুবনের নীতিপুলিশদের ঢিলে পালটা পাটকেলও ছুড়ে দিয়েছেন।
“আমার প্রাণের প্রিয় ঠাকুর। অবশ্য শুধু ঠাকুর নয়, আমার বন্ধু ও। একা একা বসে কত কথা হয়েছে আমাদের।…”
আরও পড়ুন:
ঠিক কী ঘটেছে? সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ান’-এর গণেশ চতুর্থী স্পেশাল পর্বের প্রচারঝলক ভাগ করে নিয়েছিলেন স্বস্তিকা। যেখানে মারাঠি সাজপোশাকে নজর কাড়েন নায়িকা। পরনে চওড়া সবুজ পাড়ের লাল শাড়ি। নথনি, ভারী অলংকারে আভূষিতা অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরানো যেন দায়! শোয়ের এহেন প্রোমো ভাগ করে নিয়ে মায়ের স্মৃতিতে ডুব দিয়েছিলেন স্বস্তিকা। ক্যাপশনে উল্লেখ, “আমার প্রাণের প্রিয় ঠাকুর। অবশ্য শুধু ঠাকুর নয়, আমার বন্ধু ও। একা একা বসে কত কথা হয়েছে আমাদের। আপদে বিপদে সর্বক্ষণ সঙ্গে থাকেন ইনি। মায়ের সবথেকে প্রিয়। আমার যাত্রাপথের সঙ্গী, বেড়াতে যাওয়ারও সঙ্গী- গণেশ। আমাদের গণপতি বাপ্পা।” আর সেই পোস্টের মন্তব্যবাক্সেই জনৈক নেটবাসিন্দা বিরূপ মন্তব্য করে বসেন।
প্রশ্ন ছোড়েন, ‘কমিউনিস্টরা আবার ঠাকুর মানে?’ নজর এড়ায়নি স্বস্তিকার। অতঃপর পালটা জবাবে ওই নিন্দুককে ধরাশায়ীও করেছেন তিনি। অভিনেত্রীর মন্তব্য, ‘লক করা প্রোফাইলের পিছনে বসে আপনার যেমন কচকচ করতে ভালো লাগে ঠিক তেমন।’ স্বস্তিকা মুখোপাধ্যায়ের এহেন যোগ্যজবাবে অনুরাগীরাও সায় দিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে আলো জ্বালিয়ে ঘুম! জানেন, হার্টের জন্য কতটা বিপজ্জনক এই অভ্যাস?
-
৩০০রও বেশি ছবি, দাদাসাহেব ফালকে পাচ্ছেন কন্নড় কিংবদন্তি, শুভেচ্ছা মোদির
-
‘গণতন্ত্রের পরিহাস’, জয়ী বিধায়কদের দলত্যাগে ক্ষুব্ধ হাই কোর্ট, কমিশনকে কড়া নিয়ম আনার বার্তা
-
দেবরাজের ‘দুর্নীতি’র টাকা সরাসরি অভিষেকের সংস্থায়! তৃতীয় চার্জশিট বিস্ফোরক দাবি পুলিশের
-
ভারতীয় রণতরীতে জোর ধাক্কা! কী উদ্দেশ্যে ছিল পাক যুদ্ধজাহাজের? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য