নীতা আম্বানির ফ্যাশন সেন্সের কাছে বুঝি হার মানতে হয় সকলকেই। কোনও ঘরোয়া অনুষ্ঠান হোক না পুজো, প্রতিবারই ওঁকে দেখতে পাওয়া যায় চোখ ধাঁধানো লুকে। এমনকি নীতা আম্বানির (Nita Ambani) ব্যবহৃত গয়না-পোশাকের কপি ঘুরতে দেখা যায় দোকানে দোকানে। পোশাক হোক, গয়না হোক বা বাকি সমস্ত অ্যাক্সেসারিজ— ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া থাকবেই, এমন জিনিসই কেবল বেছে নেন তিনি।

আরও পড়ুন:
সম্প্রতি ভাইরাল হয়েছে মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় গণেশ চতুর্থীর অনুষ্ঠানে তাঁর বিশেষ লুকটি। একঢালা কমলা জমি ও গোলাপি পাড়ের এক উৎকৃষ্টমানের সিল্কের শাড়ি নীতা বেছে নিয়েছেন এ দিনের জন্য। তাতে আলাদা করে কোনও কারুকাজ করা হয়। তবে এই লুকের সমস্ত লাইমলাইট নিয়ে গিয়েছে তাঁর গলা-ভরা হারটি। একটি হারেই যেন বোনা রয়েছে ভারতের নানা প্রান্তের শত বছরের গয়নার ইতিহাস! নীতা আম্বানির পরনে থাকা বিশালাকার নেকলেসটির নাম ‘আম্রপালি ভারতম’। ভারতীয় অলঙ্কারশিল্পের নানা আঞ্চলিক ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরার প্রচেষ্টা করে এই বিশেষ শিল্পকর্মটি।
‘আম্রপালি জুয়েলস’-এর এই নেকলেসটি মাত্র এক পিসই তৈরি করা হয়েছে। এর জন্য প্রায় তিন বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অ্যান্টিক ও ভিনটেজ অলঙ্কারের উপাদান সংগ্রহ করা হয়। এরপর ১৪ জন দক্ষ কারিগর প্রায় ছয় মাস ধরে সেই হারটির আলাদা আলাদা অংশ তৈরি করে। সমস্ত অংশ জুড়ে তারপর একটি সম্পূর্ণ অলঙ্কারে রূপ দেন তাঁরা। ‘আম্রপালি জুয়েলস’-এর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই ভারতীয় ঐতিহ্যবাহী অলংকার নিয়ে চলেছে তাদের গবেষণা। তাদের সংগ্রহে ট্রাইবাল, মুঘল, রাজপুত এবং দক্ষিণের টেম্পল-অনুপ্রাণিত নানা ধরনের ভারতীয় অলঙ্কার রয়েছে।
একটি ঐতিহ্যবাহী কেরল নেকলেসকে ‘আম্রপালি ভারতম’-এর মূল কাঠামো হিসেবে ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ ভারতীয় নথ, ঝুমর, পাশা, বড় আকারের কানের দুল, বিল্লা ও চাঁদবালির মতো অলঙ্কারের উপাদান। মুক্তো, হিরে ও রঙিন রত্নও রয়েছে তাতে। ফলে দূর থেকে দেখলে এটিকে একটি বিশাল স্টেটমেন্ট নেকলেস মনে হলেও, কাছে গেলে বোঝা যায়—এটি আসলে বহু আলাদা অলঙ্কারের সমন্বয়ে তৈরি একটি ‘ওয়্যারেবল আর্ট পিস’। প্রতিটি অংশের নিজস্ব নকশা ও আঞ্চলিক বৈশিষ্ট্য যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখেই সেগুলিকে একসঙ্গে বসানো হয়েছে। অনুমান করা যায়, অলংকারটির মূল্য ৩৬ লক্ষ টাকার কাছাকাছি।

তবে ‘আম্রপালি ভারতম’ ছাড়াও সেজে ওঠা যেতে পারে নীতা আম্বানির এই লুকটিতে। এর জন্য প্রাথমিকভাবে বেছে নিতে হবে একরঙা এক সিল্কের শাড়ি। কানের জন্য কানপাশা, হাতে অল্প কয়েকটা চুরি ও আংটি রাখাই ভালো। কারণ এতে সবটুকু নজর যাবে কেবলমাত্র গলায় পরা অলংকারটিতেই। এমন লুক বজায় রাখতে গলায় পরুন ভারী এক স্টেটমেন্ট নেকপিস। অনুষ্ঠানের সকলের নজর যে কেবল আপনার দিকেই থাকবে, তাতে কোনও সন্দেহ থাকে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্টেডিয়ামের ১২ কিমি দূরে সেনাঘাঁটি! লাগাতার হামলা ইরানের, ইস্টবেঙ্গল ম্যাচের আগে ‘অগ্নিগর্ভ’ জর্ডন
-
এ কেমন ‘চোর’, চুরি করতে গিয়ে ৭ দিন ফাঁকা বাড়িতেই ‘সংসার’ যুবকের! থ পুলিশও
-
মোদির জন্মদিনে বড় উপহার, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘বান্ধবী’ ইউলিয়াকে পাশে নিয়ে গণপতি বিসর্জনে উলটো আরতি সলমনের, শুধরে দিলেন কে?
-
প্রতীক না পেলে ভোট প্রচারে ‘না’ মমতা-অভিষেকের! কী বললেন রেজিনগরের প্রার্থী রবিউল?