Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Stuffed Aloo Dum Recipe

আলুর দমে ছোলার ডাল! এই নিরামিষ রেসিপি মেনে বানালে চেটেপুটে খাবে ছোট বড় সক্কলে

ছুটির দিনে লুচি বা পরোটার সঙ্গে এই আলুর দম থাকলে আর কিছুর দরকারই পড়বে না!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৪:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৪:৫১

options
link
আলুর দমে ছোলার ডাল! এই নিরামিষ রেসিপি মেনে বানালে চেটেপুটে খাবে ছোট বড় সক্কলে zoom
অসামান্য স্বাদের এই আলুর দম একবার খেলে আর অন্য রেসিপি পছন্দই হবে না।
Advertisement

বাঙালির অন্যতম প্রিয় খাবার সাদা লুচির সঙ্গে ঝাল ঝাল আলুর দম। এ স্বাদের ভাগ হবে না! আলুর দম কীভাবে বানালে সুস্বাদু হয়, সে নিয়েও নানা মত বাঙালির। এমনকি আলুর ভিতরের অংশ খালি করে তাতে পনির-বাদামের পুর ভরে তৈরি স্টাফড আলুর দমও বহুল পরিচিত। তবে আজ রইল এমন এক স্টাফড আলুর দমের রেসিপি (Stuffed Aloo Dum Recipe), যাতে পুর হিসেবে ব্যবহার হবে ছোলার ডাল। সঙ্গে লুচি বা পরোটা থাকলেই জমে যাবে ছুটির দিন।

Bengali Stuffed Aloo Dum Recipe: Cholar Dal-Filled Potatoes for Luchi or Paratha

Advertisement

আলুর খোল তৈরি
প্রথমে ৫টি মাঝারি আকারের আলু নিন। আলুগুলি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। অর্ধেক কেটে অল্প সেদ্ধ করেই নামিয়ে নিন, যাতে তলতলে না হয়ে যায়। এবার চারপাশে গোল ধার ছেড়ে, চামচ দিয়ে ধীরে ধীরে আলুর মাঝখানটা বের করে নিন। খেয়াল রাখবেন, আলুর বাইরের অংশ যেন বেশি পাতলা না হয়ে যায় এবং খোলটি অক্ষত থাকে। বের করে রাখা আলুর অংশ ফেলে দেবেন না—এটাই পরে পুর তৈরিতে কাজে লাগবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এরপর কড়াইয়ে তেল গরম করে আলুর খোলগুলি ভালো করে ভেজে নিন। হালকা সোনালি ও শক্ত হয়ে এলে তুলে রাখুন।

ছোলার ডালের পুর
ছোলার ডাল প্রায় ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর আদা, কাঁচালঙ্কা ও সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে, এই মিশ্রণ দিয়ে তার সঙ্গে আলুর ভিতরের অংশ, হিং, নারকেল কোরা, হলুদ ও জিরে গুঁড়ো মেশান। এরপর কুচোনো কাজুবাদাম, কিশমিশ, সামান্য নুন ও চিনি দিন। পুর শুকনো ও মাখা-মাখা হয়ে এলে আঁচ বন্ধ করুন। ঠান্ডা হলে, আলুর খোলের ভিতরে ভালো করে পুর ভরে দিন।

Stuffed Aloo Dum Recipe with Cholar Dal: A Delicious Bengali Vegetarian Dish

এবার অন্তিম ধাপ
কড়াইয়ে সর্ষের তেল গরম করে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর টমেটো বাটা ও কুচোনো আদা দিয়ে কষতে থাকুন। হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন।

এবার ফেটানো দই, কাজুবাদাম, পোস্ত ও চারমগজের মিহি পেস্ট ঢেলে নাড়তে থাকুন। প্রয়োজনমতো জল দিন। ঝোল ফুটতে শুরু করলে সাবধানে পুরভরা আলুগুলি দিয়ে দিন। কয়েক মিনিট ঢেকে রান্না করুন, যাতে আলুর ভিতর পর্যন্ত মশলার স্বাদ পৌঁছে যায়। শেষে সামান্য গরম মশলা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

সাধারণ আলুর দমের তুলনায় এই পদে সময় ও পরিশ্রম একটু বেশি। তবে স্বাদ গন্ধে এই ছোলার পুরের আলুর দম কয়েক কদম এগিয়ে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.