যৌবন রয়ে যাক দীর্ঘদিন, এমনটা কে না চায় (Younger-Looking Skin)? তবে তার জন্য কেবল বাহ্যিক প্রসাধন যথেষ্ট নয়। শরীরকে ভিতর থেকে করে তুলতে হবে তরতাজা, প্রাণপ্রাচুর্যে ভরপুর। অনেক সময়ে খাদ্যভ্যাসের কারণে হজমের সমস্যায় ভুগি আমরা। নানা ওষুধেও মনমতো ফল মেলে না। দীর্ঘদিন এমন ভুগলে অচিরেই চেহারায় ধকলের ছাপ পড়ে যায়। ফলে অল্প বয়সেও দেখতে লাগে বয়স্ক মানুষের মতো।

আরও পড়ুন:
এর সমাধান পাওয়া যায় এক ভেষজ উপাদানে— পান পাতা। ভারতীয় সংস্কৃতিতে পানপাতার ব্যবহার বহু পুরনো। পুজো-পার্বণ থেকে শুরু করে খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবে এর ব্যবহার দেখা যায়। সবুজ, চকচকে, সুগন্ধি এই পাতাকে আমরা অনেক সময় শুধুই ঐতিহ্যের অংশ হিসেবে দেখি। ফলে আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে এড়িয়ে চলেন। কিন্তু আসলে পানের পাতায় রয়েছে এমন কিছু উপাদান, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
চিকিৎসকদের মতে, অতীতে পান খাওয়ার চল শুধুমাত্র সংস্কৃতিগত কারণে ছিল এমন নয়, এর পিছনে রয়েছে স্বাস্থ্যগত কারণও। তবে তা সঠিক পরিমাণে ও সঠিকভাবে খাওয়া উচিত।
পানপাতা হজমের সমস্যা কমাতে সাহায্য করে। পানের পাতায় থাকা প্রাকৃতিক উপাদান হজমপ্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে খাবার হজম হয় সহজে। পেট ফাঁপা, অম্বল ও গ্যাসের মতো সমস্যা থেকেও আরাম মেলে। একগাদা হজমের ওষুধও যে হজমজনিত সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, নিয়মিত পানপাতার সেবন তা সহজেই ঠিক করে দিতে পারে। দাম বেশি নয়, তাই চাইলে এক-দু’সপ্তাহ খাওয়াশেষে পানপাতা চিবিয়ে দেখাই যেতে পারে। ফল যে সত্যিই মিলছে, তা বোঝা যাবে অল্পদিনেই।
তবে প্রচুর পরিমাণে না খাওয়াই ভালো। কারণ এর ঝাঁঝাল গন্ধ দূর হতে চায় না। মাত্রাতিরিক্ত পান খেলে মুখের ভিতরের অংশ ও দাঁতময় লাল ছোপ পড়ে যায়। তাছাড়া আরও একটি বিষয় এ ক্ষেত্রে খেয়াল রাখতেই হয়। তা হল, চুন, জর্দা, সুপারি ভরে পান সাজিয়ে দিলে তা খেতে ভালো লাগলেও, শরীরের তাতে খুব যে ভালো হয়, এমনটা নয়। বিশেষত চুন, সুপারির অতিরিক্ত সেবন দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে শরীরের।

তাই মন না চাইলেও সমস্ত রকমের মশলা ছাড়া, কেবলমাত্র পানের পাতাটুকু চিবিয়ে খেতে হবে ভরপেট খাওয়াদাওয়ার শেষে। চিবোলেই পানপাতার ঝাঁঝাল রস নির্গত হয়। এর স্বাদ প্রাথমিকভাবে ঝাল-ঝাল লাগতে পারে, চোখ ভরে উঠতে পারে ঝালে। তবে যদি হজমের সমস্যা দূর করতে ও শরীরকে তরুণ রাখতে পানপাতা সেবন করতে চান, তবে তা খাওয়ার সঠিক পদ্ধতি এটিই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খুলেছিল অর্জুনের হস্তক্ষেপে, সমস্যা না মেটায় দু’মাসেই বন্ধ জুটমিল! চাকরিহারা হাজারের বেশি শ্রমিক
-
‘লোক দেখানো’, পাকিস্তান মাসুদ আজহারের মাথার দাম বাড়াতেই তীব্র কটাক্ষ ভারতের
-
‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদে নন্দীগ্রামে জিততে চাই’, ঋত শিবিরের প্রার্থীর মন্তব্যে ‘বকলেস’ কটাক্ষ কালীঘাটের
-
দুর্গাপুজোয় বেলগাছ ছাড়াই সম্ভব দেবীর আবাহন? কী বলছে শাস্ত্র
-
ডুরান্ড জিতে আরও ভয়ংকর ইস্টবেঙ্গল! জর্ডনে এসিএল ২-এ নামার আগে হুঙ্কার হাবাসের