বুধবার সন্ধ্যায় এসিএল ২-তে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রথম ম্যাচে বিদেশের মাটিতে নামছে লাল-হলুদ। প্রতিপক্ষ জর্ডনের দল আল হুসেইন। কিছুদিন আগেই ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। তবে চোট-আঘাত ও ভিসার জটিলতায় কিছুটা চাপ রয়েছে। লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস অবশ্য সেসব পাত্তাই দিচ্ছে না। দল ছন্দে আছে। ট্রফি জিতেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য স্প্যানিশ কোচের।
মরশুমের শুরুটা এমনিতে খারাপ হয়নি ইস্টবেঙ্গলের। সদ্যই ডুরান্ড কাপ জিতেছে দল, তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দী মোহনবাগানকে হারিয়ে। তবে এশীয় মঞ্চে প্রত্যাবর্তনের আগে কিছুটা নড়বড়ে অবস্থায় ইস্টবেঙ্গল। ক্রিস ইকনোমিডিস, লালচুংনুঙ্গা, শৌভিক চক্রবর্তী, বরিস সিংরা জর্ডন যেতেই পারেননি। সামান্য চোট সমস্যা রয়েছে মহম্মদ রশিদের। তাতে কী? হাবাস তো আছেন। এশিয়ার মঞ্চেও বাজিমাতের লক্ষ্যে আত্মবিশ্বাসী তিনি।
আরও পড়ুন:
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ বললেন, “এসিএল টু-তে অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এসেছে আমাদের কাছে। আমার খেলোয়াড়দের মধ্যে সেই মানসিকতা গড়ে তুলতে চাই। গত দুই মাসে আমরা যে জয়ের ধারা তৈরি করেছি, সেটাকেই বজায় রাখতে চাই। আগামিকাল আল হুসেনের বিরুদ্ধে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাই।”
এই ম্যাচে অভিষেক হতে চলেছে লাল-হলুদের ক্রোট ডিফেন্ডার দিয়েগো জিভুলিচের। তবে প্রতিপক্ষ আল হুসেইনও খুব একটা স্বস্তিতে নেই। জানা গিয়েছে, কিছুদিন আগে পদত্যাগ করেছেন তাদের কোচ আহমাদ হায়েল। জর্ডনের ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত খারাপ। মরশুমের শুরুতেই হায়েলের ছাত্ররা একেবারে মুখ থুবড়ে পড়েছে। জর্ডনের প্রো লিগে আপাতত পাঁচটা ম্যাচ খেলেছে আল হুসেন। কিন্তু মাত্র একটা ম্যাচে জয় এসেছে। পয়েন্ট টেবিলে সকলের তলায় পড়ে রয়েছে তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগে কঠোর ডায়েট, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কম ক্যালোরির চকোলেট ব্রাউনি
-
কোচবিহার থেকে বর্ধমান, রাজ্যের ৬ সড়কপথ উন্নয়নে বরাদ্দ ১ হাজার ৪৩ কোটি! কেন্দ্রকে ‘ধন্যবাদ’ শুভেন্দুর
-
ব্রিকসে তারেককে আমন্ত্রণ জানায়নি ভারত? বিতর্কের মাঝেই মুখ খুলল নয়াদিল্লি
-
ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে সৌরভ-শচীন-দ্রাবিড়দের নিয়ে কমিটি হোক, বোর্ডকে পরামর্শ গাভাসকরের
-
ফ্রিজে হঠাৎ বিস্ফোরণে মৃত ৪! ঘরে আগুন লেগে ঝলসে গেলেন আরও ২