ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগদান করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। যা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে জোর বিতর্ক। এই পরিস্থিতিতে মুখ খুলল নয়াদিল্লি। ভারত সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দু’টি পৃথক আমন্ত্রণ পেয়েছেন। একটি ভারত সফরের জন্য এবং অন্যটি ‘বিমসটেক’ (বিআইএমএসটিইসি)-এর চেয়ারম্যান হিসাবে ব্রিকসে যোগ দেওয়ার জন্য।
ব্রিকসে তারেককে আমন্ত্রণ নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। সম্প্রতি ঢাকা দাবি করেছিল, ‘বিমসটেক’-এর চেয়ারম্যান হিসাবে ব্রিকসে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। অন্যদিকে, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সম্প্রতি বলেছিলেন, তারেক ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেননি কারণ ঢাকা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে ইচ্ছুক। কোনও বহুপাক্ষিক মঞ্চে নয়।
আরও পড়ুন:
এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে দু’দেশের মধ্যে বহুদিন ধরেই চাপানউতোর চলছে। সেই ‘কাঁটা’তেই এখনও আটকে তারেকের দিল্লি সফর। গত মাসে বাংলাদেশের বিদেশমন্ত্রকের এক আধিকারিক বলেন, “প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। সেটা হচ্ছে কিনা আমরা আপাতত সেদিকে নজর রাখছি। তাই বলতে চাই, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে যে আবেদন করেছি, সেই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক ভারত।” এখানেই শেষ নয়, ওসমান হাদি খুনে দুই অভিযুক্তকেও দ্রুত প্রত্যর্পণ করুক ভারত, চাইছে ঢাকা।
উল্লেখ্য, দু’বছরেরও বেশি সময় ভারতের আশ্রয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশে তাঁর বিচার হয়েছে, ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ নিয়ে ইতিমধ্যে দু’দেশের মধ্যে চাপানউতোর পর্ব চলেছে। হাসিনা নিজে গত ৫ আগস্ট দিল্লি থেকে ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে দৃঢ়কণ্ঠে জানিয়েছেন, মৃত্যু পরোয়ানা নিয়েই তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন।
সর্বশেষ খবর
-
৬ দিনে দ্বিতীয়বার উচ্চমাধ্যমিকের রুটিনে বদল, পুরনো অ্যাডমিটেও দেওয়া যাবে পরীক্ষা
-
ফর্সা হতে গিয়ে কিডনির বিপদ ডাকছেন না তো? দুই ‘ফেয়ারনেস ক্রিমে’ ক্ষতিকর ধাতু, দেশজুড়ে সতর্কতা
-
নাবালিকাকে বিয়ে, ১৭ বছরেই মা! হাবড়ায় গ্রেপ্তার যুবক
-
১০৫ কিমি সুড়ঙ্গপথে ভারতীয় রেলের জয়যাত্রা, এবার ২ ঘণ্টায় দিল্লি থেকে ঋষিকেশ, ৫ ঘণ্টায় কর্ণপ্রয়াগ!
-
পুজো কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া মিলবে না সরকারি অনুদান, ১ লক্ষ পেতে আর কী নির্দেশিকা?