Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
HS Exam

৬ দিনে দ্বিতীয়বার উচ্চমাধ্যমিকের রুটিনে বদল, পুরনো অ্যাডমিটেও দেওয়া যাবে পরীক্ষা

প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে এই সূচিতে পুনরায় পরিবর্তন আনা হতে পারে বলেও জানিয়েছে সংসদ।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২১:১০

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২১:১০

options
link
৬ দিনে দ্বিতীয়বার উচ্চমাধ্যমিকের রুটিনে বদল, পুরনো অ্যাডমিটেও দেওয়া যাবে পরীক্ষা zoom
AI দ্বারা নির্মিত ছবি।
Advertisement

ফের উচ্চমাধ্যমিকের রুটিনে বদল। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমেস্টার শুরু ২১ সেপ্টেম্বর। পরীক্ষার ১১ দিন আগে প্রথমে উপনির্বাচনের কারণে বদলেছিল রুটিন। এ বার ছ’দিন আগে করম পুজোর কারণে রুটিনে বদল। মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত পরীক্ষাসূচি ঘোষণা করেছে। ২২ সেপ্টেম্বর নির্ধারিত সমস্ত ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে ১৩ অক্টোবর দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত হবে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে এই সূচিতে পুনরায় পরিবর্তন আনা হতে পারে বলেও জানিয়েছে সংসদ।

ইতিমধ্যেই একবার অ্যাডমিট কার্ড স্কুলে স্কুলে পড়ুয়াদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার রুটিন বদলের জন্য অ্যাডমিট কার্ড পরিবর্তন করে ফের একবার দেওয়া হচ্ছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ফের অ্যাডমিট দেওয়া হবে পরীক্ষার্থীদের। তবে, নতুন কার্ড সংগ্রহ করতে না পারলে পুরনো অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষাকেন্দ্রে যেতে পারবে পড়ুয়ারা। পরে নতুন অ্যাডমিট সংগ্রহ করে নিতে হবে স্কুল থেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংশোধিত রুটিন : 

২১ সেপ্টেম্বর: প্রথম ভাষা।
২৪ সেপ্টেম্বর: দ্বিতীয় ভাষা।
২৫ সেপ্টেম্বর: অর্থনীতি, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লাইড এআই।
২৮ সেপ্টেম্বর: পদার্থবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
২৯ সেপ্টেম্বর: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সংগীত, ভিজুয়াল আর্টস।
৩০ সেপ্টেম্বর: স্ট্যাটিস্টিক্স, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাস।
১ অক্টোবর: রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ।
৩ অক্টোবর: দর্শন।
১২ অক্টোবর: গণিত, বিজনেস ম্যাথমেটিক্স, সংস্কৃত, পার্সিয়ান, আরবি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন।
১৩ অক্টোবর: প্রথম ভাগে সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান, ফিশারিজ। দ্বিতীয় ভাগে সমস্ত বৃত্তিমূলক বিষয়।
১৪ অক্টোবর: বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.