রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে একলক্ষ টাকা করে অনুদান দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই ঘোষণা করেছেন। এছাড়াও একাধিক সুবিধার কথাও জানানো হয়েছে। অনুদান পাওয়ার জন্য একাধিক নিয়মও করা হয়েছে। টাকা পাওয়ার জন্য পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথাও বলা হয়েছে। কীভাবে ওই টাকা কমিটিগুলি পাবে? নবান্ন থেকে জানানো হয়েছে, অনুদান পাওয়ার জন্য পুজো কমিটিগুলির নামে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ওই অ্যাকাউন্টেই অনুদানের টাকা ঢুকবে।
পুজো আয়োজকদের অর্থ প্রদানে স্বচ্ছতা রাখতে একগুচ্ছ কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে নবান্নের তরফে। অনুদান পেতে যে ফর্মপূরণ করতে হবে, তাতে পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট তথ্য দিতে হবে। সূত্রের খবর, অনুদানের আবেদন করতে হলে পুজো কমিটির সভাপতি অথবা সম্পাদককে কমিটির লেটার হেডে আবেদনপত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। দিতে হবে কমিটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যানসেলড চেক এবং পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি।
আরও পড়ুন:
শুধু তাই নয়, পুজো কমিটিগুলির আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবও চাওয়া হয়েছে। এক্ষেত্রে গত বছরের পুজোর অনুমতিপত্রের প্রতিলিপি ও গত বছরের ওই হিসাব চাওয়া হয়েছে। এছাড়াও পুজো কমিটির সদস্যদের নামের তালিকা, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে কমিটির লেটারহেডে। শুধু তাই নয়, গত বছরের সরকারি অনুদানের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার স্বীকৃতিপত্রের কপিও দিতে হবে আবেদনের সঙ্গে।
পালাবদলের পর এবার বাংলায় প্রথম দুর্গাপুজো। চলতি মাসের ৭ তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো কমিটিগুলির সঙ্গে মিলন মেলা প্রাঙ্গণে বৈঠক করেন। পুজো কমিটিগুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে ১ লক্ষ টাকা। লাগবে না বিদ্যুতের টাকা। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, মাতৃপক্ষের আগে কোনও পুজো উদ্বোধন হবে না। মহালয়ার পরই হবে উদ্বোধন। তৃণমূল আমলে পুজো শেষ হয়ে যাওয়ার পর রেড রোডে কার্নিভ্যালও হত। সেই কার্নিভ্যাল নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও উঠেছিল দীর্ঘ সময় ধরে। রাজ্যে বিজেপি সরকারের আমলে সেই কার্নিভ্যাল বন্ধ করা হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাজি রেজিনগর, অধীর-শুভঙ্করকে একজোট করে ‘সাইলেন্ট’ ভোটের হিসাব কংগ্রেসের
-
শুরু তারাপীঠ মন্দির সংস্কারের কাজ, বাড়ছে গর্ভগৃহের দরজা ও বেদির উচ্চতা
-
হামলার আশঙ্কা মক্কাতেও, হাউথির সঙ্গে সংঘর্ষে সৌদির একাধিক শহরে ‘রেড অ্যালার্ট’
-
‘শেষ সুযোগ’, রেজিনগরের ভোট নিয়ে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দুর, পালটা কটাক্ষ বিরোধীদের
-
সুকান্তর পর এবার দেবের বাড়ির গণেশ পুজোয় খোদ মুখ্যমন্ত্রী