Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
West bengal

রাজ্যের দুই প্রান্তে সলিল সমাধি ৪ পড়ুয়ার! মুর্শিদাবাদে বন্যার জলে তলিয়ে মৃত্যু ২ কিশোরী, অশোকনগরে মৃত ২ কিশোর 

মঙ্গলবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর পরাসপুর গ্রামের শিবিরের ঘাটে। দু’জনেই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার অশোকনগরে পুকুরে মাছ ধরতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু।

সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২০:৪২

link
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২০:৪২

options
link
রাজ্যের দুই প্রান্তে সলিল সমাধি ৪ পড়ুয়ার! মুর্শিদাবাদে বন্যার জলে তলিয়ে মৃত্যু ২ কিশোরী, অশোকনগরে মৃত ২ কিশোর  zoom
প্রতীকী ছবি।
Advertisement

বন্যার জলে স্নান করতে নামে চার কিশোরী। তলিয়ে গেল ২ নাবালিকা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর পরাসপুর গ্রামের শিবিরের ঘাটে। দু’জনেই ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার অশোকনগরে পুকুরে মাছ ধরতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু। একজনকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। আর এক জনের খোঁজে কচুরিপানা সরিয়ে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চলে। পরে দেহ উদ্ধার করা হয়। দুই বন্ধু একাদশ শ্রেণির ছাত্র ছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুর্শিদাবাদে মৃত ২ নাবালিকার নাম আয়েশা খাতুন (১৩) ও কুলছন খাতুন (১৩)। দু’জনেই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। একই গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আবদুল মণ্ডল জানান, চার কিশোরী বন্যার জলে স্নান করতে নেমে অসাবধানতাবশত গভীর জলে চলে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে কুলছনকে সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় আয়েশার দেহ। অপর ২ জনকে উদ্ধার করা গিয়েছে। তারা চিকিৎসাধীন।

অন্যদিকে, অশোকনগরের ঘটনায় মৃত প্রথম দাশগুপ্ত (১৭) ও শিবম পাল (১৭) অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের সহপাঠী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম অশোকনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মা-বাবা দু’জনেই মারা যাওয়ার পর মামাবাড়িতে থেকে হস্টেলে পড়াশোনা করত সে। দাবি, এ দিন স্কুলে না গিয়ে স্কুলের পাশের একটি পুকুরে গামছা দিয়ে মাছ ধরছিল তিনজন। সেই সময় জলে তলিয়ে যায় প্রথম ও শিবম। তৃতীয় বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে প্রথমকে উদ্ধার করেন। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর শিবমের খোঁজে নামে পুলিশ ও বাসিন্দারা। কচুরিপানায় প্রায় ঢেকে থাকা পুকুরে তল্লাশি চালিয়ে ঘণ্টাখানেক পর উদ্ধার হয় তাঁর দেহ। শিবমের বাড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.