Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Nandigram

‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদে নন্দীগ্রামে জিততে চাই’, ঋত শিবিরের প্রার্থীর মন্তব্যে ‘বকলেস’ কটাক্ষ কালীঘাটের

এতেশামুলের এই মন্তব্যে বিতর্ক তৈরি হতেই কটাক্ষ ছুড়েছে কালীঘাট তৃণমূল শিবির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২০:০৬

options
link
‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদে নন্দীগ্রামে জিততে চাই’, ঋত শিবিরের প্রার্থীর মন্তব্যে ‘বকলেস’ কটাক্ষ কালীঘাটের zoom
ফাইল ছবি।
Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদ নিয়ে নন্দীগ্রাম আসন থেকে বিজেপির বিরুদ্ধে জিততে চান তৃণমূলের ঋত শিবিরের প্রার্থী এতেশামুল হক। উপনির্বাচনের আগে ছোট ভাই হিসেবে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ চান তিনি। এছাড়াও তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হলে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। এহতাশামুলের এই মন্তব্যে বিতর্ক তৈরি হতেই কটাক্ষ ছুড়েছে কালীঘাট তৃণমূল শিবির।

রাজ্যে পালাবদলের পর টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যেই আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে পৃথক পৃথক প্রার্থী দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল শিবির। প্রথম থেকেই কালীঘাট তথা মমতাপন্থী তৃণমূলের অভিযোগ ছিল, ঋত শিবির বিজেপির ‘বি-টিম’। শাসকদলের কথাতেই চলে এই শিবির। এই আবহে নন্দীগ্রামের ঋত শিবিরের প্রার্থীর মন্তব্যে তাঁরা বাড়তি হাওয়া পেল। জোরালো হল তাঁদের কটাক্ষের তীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এহতাশামুল বলেন, “আমি মুখ্যমন্ত্রীর ছোটো ভাইয়ের মতো। আগামী নির্বাচন ভালো হবে। আমরা জয়ী হব। নির্বাচনের ফলাফল ভালো হবে। মুখ্যমন্ত্রীকে বলব আমাকে আশীর্বাদ করবেন। কারণ তিনি সবাইকে ভালোবাসেন। আমি ওঁনার ছোট ভাইয়ের মতো। নিশ্চয়ই উনি আমাকে দু’হাত তুলে আশীর্বাদ দেবেন।” বহিরাগত কটাক্ষের জবাব দিতে গিয়ে তিনি বলেন, “আমি কলকাতায় থাকি ঠিকই, কিন্তু নন্দীগ্রামে আমার আত্মীয়স্বজন থাকেন। নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসন থেকে আমাকে প্রার্থী করায় দলের প্রতি কৃতজ্ঞ।”

ঋত শিবিরের প্রার্থীর এই মন্তব্যে কটাক্ষ করেছেন কালীঘাটপন্থী তৃণমূলের প্রার্থী বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এরা হল বকলেস পরা বিরোধী। কলকাতার বাসিন্দাকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করেছে। বারুইপুরে গিয়েও এরা বলেছিল, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে। এবার বলছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ চান। সবাই সবকিছু বুঝতে পারছেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.