Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Karnataka

ফ্রিজে হঠাৎ বিস্ফোরণে মৃত ৪! ঘরে আগুন লেগে ঝলসে গেলেন আরও ২

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার বাড়িতে গণেশ চতুর্থী পালন করছিল পরিবারটি। সেই সময় হঠাৎ ব্যাপক বিস্ফোরণ ঘটে বাড়ির ফ্রিজে। দুর্ঘটনার সময় ফ্রিজের পাশেই ছিলেন ৪ মহিলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২১:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২১:১২

options
link
ফ্রিজে হঠাৎ বিস্ফোরণে মৃত ৪! ঘরে আগুন লেগে ঝলসে গেলেন আরও ২ zoom
প্রতীকী ছবি।
Advertisement

রেফ্রিজারেটরে হঠাৎ বিস্ফোরণে মৃত্যু হল ৪ মহিলার। সোমবার রাত আড়াইটে নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে কর্নাটকের (Karnataka) বেলগাভির চাবাত গলি এলাকায়। বিস্ফোরণের জেরে বাড়িতে আগুন লেগে ঝলসে গিয়েছেন আরও ২ জন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার বাড়িতে গণেশ চতুর্থী পালন করছিল পরিবারটি। সেই সময় হঠাৎ ব্যাপক বিস্ফোরণ ঘটে বাড়ির ফ্রিজে। দুর্ঘটনার সময় ফ্রিজের পাশেই ছিলেন ৪ মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মৃতরা হলেন গঙ্গা দামোনে, শারদা দামোনে, ভারতী দামোনে এবং প্রিয়া দামোনে। বিস্ফোরণের পরমুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। ফলে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় পাননি অন্য দুইজন। আগুনের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন তাঁরা। আহতরা হলেন গজানন দামোনে এবং রোশন দামোনে। গুরুতর আহত অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেলগাভির পুলিশ কমিশনার প্রকাশ নিকাম বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ শর্ট সার্কিট বলে মনে হচ্ছে। যদিও এখনও বিষয়টি নিয়ে আমরা নিশ্চিত নই।

বেলগাভির পুলিশ কমিশনার প্রকাশ নিকাম বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ শর্ট সার্কিট বলে মনে হচ্ছে। যদিও এখনও বিষয়টি নিয়ে আমরা নিশ্চিত নই। দুর্ঘটনার পর প্রাণে বেঁচে যাওয়া রোশন জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক আগে শর্ট সার্কিটের মতো একটি শব্দ শুনতে পান তিনি। দুর্ঘটনার কারণ জানতে ফরেনসিক টিম ও দমকল আধিকারিকরা গোটা ঘটনা খতিয়ে দেখছেন। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চারজন মরদেহ পরিবারের তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.