ইরান যুদ্ধের জেরে কার্যত বন্ধ হরমুজ প্রণালী। প্রভাব পড়েছে বিশ্বব্যাপী তেল বাণিজ্যের উপর। এর মাঝেই সৌদি আরবে হামলা শুরু করেছে ইয়েমেনের বিক্ষুব্ধ গোষ্ঠী তথা ইরান মদতপুষ্ট হাউথিরা। এর জেরে এবার বড় ধরনের ঝুঁকির মুখে আরও একটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব-আল-মান্দেব প্রণালী। ফলে সৃষ্টি হয়েছে জ্বালানি উদ্বেগ। এই আবহে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, মান্দেব প্রণালী দিয়ে ভারতের জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার নিন্দা করেছে ভারত। ব্রিকস সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সৌদির বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদের সঙ্গে হাউথি হামলা নিয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে ওই আঞ্চলের গোটা পরিস্থিতি নিয়েও কথা হয়। তিনি বলেন, “সম্প্রতি সৌদি আরবের উপর একটি হামলা হয়েছে। আমরা এর নিন্দা জানিয়েছি। লোহিত সাগর অঞ্চলে পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা এবং মান্দেব প্রণালী দিয়ে অবাধ নৌ-চলাচলে বাধা সৃষ্টি করে।” তবে রণধীর স্পষ্ট করেছেন, হাউথি হামলার মাঝেও ওই প্রাণালী দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে ভারত।
আরও পড়ুন:
উল্লেখ্য, হরমুজের মতোই মান্দেব প্রণালীও অসীম গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। লোহিতসাগর, ভারত মহাসাগর, ভূমধ্যসাগর, অতলান্তিক মহাসাগরকে যুক্ত করা এই প্রণালীই এশিয়া-ইউরোপের মধ্যে বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সংযোগ-পথ। লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত এই প্রণালীটির মধ্য দিয়েই তেল সরবরাহের একটি বিকল্প পথ চালু করেছিল সৌদি আরব। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ৩০ শতাংশ এখান দিয়েই যায়। সুয়েজ খালের মাধ্যমে এশিয়া ও ইউরোপের মধ্যে যে সামুদ্রিক বাণিজ্যের যোগসূত্র, সেখানেও বড় দায়িত্ব পালন করে মান্দেব।
সর্বশেষ খবর
-
লক্ষ্মীবারই তৃণমূলের প্রতীক বিবাদের নিষ্পত্তি? ফের দুই শিবিরকে ডাকল কমিশন
-
ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানকে সঙ্গে নিয়ে সীমান্ত কমিশন চিনের, ‘নাটক’ বলল ভারত
-
আলমারি খুললেই ন্যাপথালিনের ঝাঁঝালো গন্ধ? শরীরে ঢুকছে রাসায়নিক, বিপদে লিভার-কিডনি!
-
এখনও টিকে রোহিত, ‘বিদায়’ শামির, ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় দল
-
কিষানজির মৃত্যু দেখেছিলেন, স্ত্রীকে নিয়ে জঙ্গলমহলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ‘একলা নিতাই’ মঙ্গল