Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Haridwar's Har ki Pauri video

হরিদ্বারের হর কি পৌরিতে অন্তর্বাসে গঙ্গাস্নান! তরুণীর ভিডিওতে ক্ষোভের আগুন নেটদুনিয়ায়

পবিত্রতা রক্ষায় হরিদ্বারে অহিন্দুদের প্রবেশ নিষেধের কথা ভাবছে প্রশাসন। সেখানেই ঘটে গেল এমন কাণ্ড!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৯:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৯:৩৫

options
link
হরিদ্বারের হর কি পৌরিতে অন্তর্বাসে গঙ্গাস্নান! তরুণীর ভিডিওতে ক্ষোভের আগুন নেটদুনিয়ায় zoom
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি।
Advertisement

হরিদ্বারের হর কি পৌরি। হিন্দুদের পবিত্রতম তীর্থক্ষেত্রের মধ্যে অন্যতম। প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত হর কি পৌরি-তে যান। সেখানে ঈশ্বর দর্শন করেন। সেই সঙ্গে গঙ্গাস্নান করেন। তাই ওই এলাকার পবিত্রতা রক্ষায় সর্বদা সজাগ সনাতনীরা। অথচ সেই হর কি পৌরি-তেই এবার ঘোর অনাচার। সেখানে এমন পোশাক পরে এক তরুণীর স্নান করার ভিডিও ভাইরাল হল, যা স্থান মাহাত্মের একেবারে বিপরীত। অন্তত হিন্দুত্ববাদীদের এমনটাই দাবি।

আসলে সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে এক তরুণী স্রেফ অন্তর্বাস পরে জলে ডুব দিচ্ছেন। আশেপাশে কিছু পুরুষও স্রেফ অন্তর্বাস পরেই জলকেলি করছেন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের দাবি, ওই ভিডিও-টি হরিদ্বারের হর কি পৌরির গঙ্গার ঘাটের। স্থানীয় কিছু ছোট সংবাদমাধ্যম এই ভিডিওটি প্রকাশ করেছে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করা সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর পক্ষে সম্ভব হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে ভিডিও-টি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই ক্ষোভের বিস্ফোরণ শুরু হয়েছে। নেটিজেনদের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে এই কাণ্ড অশালীন পোশাকে হর কি পৌরিতে স্নানে নেমেছেন মহিলা। কারও কারও দাবি, স্রেফ ভাইরাল হওয়ার নেশায় হীতাহীত জ্ঞান হারিয়েছেন তিনি। অনেকে মহিলার স্থান এবং কালের হিসাবে পোশাক বাছাই করতে না পারা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই একই ভিডিওতে এক পুরুষকেও অন্তর্বাস পরে ঘুরতে দেখা গিয়েছে। তা নিয়ে অবশ্য বিশেষ মন্তব্য দেখা যায়নি। যদিও কারও কার দাবি ওই ভিডিওটি AI দ্বারা নির্মিত।

 

হরিদ্বারের পবিত্রতা রক্ষায় এমনিতে সদা সতর্ক সে রাজ্যের বিজেপি সরকার। আগামী বছর হরিদ্বারেই অর্ধকুম্ভ হওয়ার কথা। তাই তীর্থক্ষেত্রের পবিত্রতা রক্ষার্থে হর কি পৌরি এলাকায় অহিন্দুদের প্রবেশ নিষেধের কথাও ভাবছে প্রশাসন। অথচ এ হেন কড়া বন্দোবস্তের মধ্যেও ওই মহিলা এই কাণ্ড কীভাবে ঘটালেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.