Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

কোচবিহার থেকে বর্ধমান, রাজ্যের ৬ সড়কপথ উন্নয়নে বরাদ্দ ১ হাজার ৪৩ কোটি! কেন্দ্রকে ‘ধন্যবাদ’ শুভেন্দুর

উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহল মিলিয়ে ১৯৪ কিলোমিটারেরও বেশি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও শক্তিশালী হবে। এ কথা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২০:১২

options
link
কোচবিহার থেকে বর্ধমান, রাজ্যের ৬ সড়কপথ উন্নয়নে বরাদ্দ ১ হাজার ৪৩ কোটি! কেন্দ্রকে ‘ধন্যবাদ’ শুভেন্দুর zoom
Advertisement

রাজ্যের ৬ গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। দক্ষিণ থেকে উত্তরবঙ্গের একাধিক রাস্তায় পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। প্রায় ১ হাজার ৪৩ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহল মিলিয়ে ১৯৪ কিলোমিটারেরও বেশি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও শক্তিশালী হবে। এ কথা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের অর্থনৈতিক উন্নতির জন্য সড়ক পরিকাঠামো উন্নত হওয়ার যোগ রয়েছে। এই উন্নতিকরণ রাজ্য সরকারের লক্ষ্য।

Advertisement

মুখ্যমন্ত্রীর পোস্ট থেকে জানা গিয়েছে, উত্তরবঙ্গের মাথাভাঙা-কোচবিহার রোডের ও আরও একটি রাস্তা মিলিয়ে মোট ৪২ কিলোমিটার রাস্তা মেরামাত করা হবে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর রোডও সাড়াই করা হবে। তালিকায় রয়েছে বিষ্ণুপুর থেকে বেলেঘাটা রোডও। মোট ১৯৪ কিলোমিটার রাস্তা সাড়াই হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় সড়কের অবস্থা খারাপ! অভিযোগ, তৃণমূল আমলের কাটমানি ও দুর্নীতির জেরে সড়কগুলিতে কাজ হলেও তার মান খুব খারাপ। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘রাজ্যের পূর্তদপ্তর এই প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন এবং সর্বোচ্চ গুণমান বজায় রেখে সুষ্ঠু ভাবেই কাজ করবে। গ্রামীণ ও মহাসড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি ও ভারত সরকারের সড়ক, পরিবহণ মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পরই রাজ্যের পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। পাশাপাশি দীর্ঘ বছর কেন্দ্রীয় প্রকল্প বন্ধ ছিল। কেন্দ্র ও তৃণমূল সরকারে দড়ি টানাটানিতে অনেক প্রকল্প বন্ধ ছিল! ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর থেকে অর্থ মিলছে। এবার ৬টি সড়কের পরিকাঠামো উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.