Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
Asansol

পঞ্চায়েত অফিসে দেদার মদ্যপান, ফূর্তি! ভিডিও ভাইরাল হতেই একে অপরকে বিঁধছে তৃণমূল-বিজেপি

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, পঞ্চায়েতের কনফারেন্স রুমে প্রায় ১০-১২ জন ব্যক্তি বসে মদ্যপান করছেন। বিজেপির অভিযোগ, ভিডিওটিতে যাঁদের মদ্যপান করতে দেখা গিয়েছে, তাঁরা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের ঠিকাদার ও সুপারভাইজার।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৯:৫৩

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৯:৫৩

options
link
পঞ্চায়েত অফিসে দেদার মদ্যপান, ফূর্তি! ভিডিও ভাইরাল হতেই একে অপরকে বিঁধছে তৃণমূল-বিজেপি zoom
পঞ্চায়েতের কনফারেন্স রুমে প্রায় ১০-১২ জন ব্যক্তি বসে মদ্যপান করছেন এমন ভিডিও ভাইরাল।
Advertisement

পঞ্চায়েত অফিসের কনফারেন্স রুমে দেদার মদ্যপান, ফূর্তি! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও (সত্যতা যাচাই করেনি প্রতিদিন ডট ইন)। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। তৃণমূলের দাবি, পঞ্চায়েতের কাজকর্মের সঙ্গে যুক্ত বিজেপি সমর্থকরাই সরকারি জায়গায় এই অসামাজিক করেছে। পালটা বিজেপি নেতৃত্ব এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে জানিয়েছে, ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিদের সঙ্গে দলের দূরতম কোনও সম্পর্ক নেই। এরা কেউই দলের কর্মী, সমর্থক বা দায়িত্বপ্রাপ্ত মুখ নন। ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) জামুড়িয়া ব্লকের চিচুড়িয়া পঞ্চায়েতের।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, ঘরের দেওয়ালে ঝুলছে ‘বিকশিত ভারত’ ও ‘গ্যারান্টি ফর রোজগার’-এর ব্যানার। রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। সেই পঞ্চায়েতের কনফারেন্স রুমে প্রায় ১০-১২ জন ব্যক্তি বসে মদ্যপান করছেন। বিজেপির অভিযোগ, ভিডিওটিতে যাঁদের মদ্যপান করতে দেখা গিয়েছে, তাঁরা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের ঠিকাদার ও সুপারভাইজার। দলীয় স্তরে ইতিমধ্যেই এই ভিডিও প্রশাসনের কাছে পাঠিয়ে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জামুরিয়া বিজেপি ​বিধায়ক ডাক্তার বিজন মুখোপাধ্যায়ের বক্তব্য, ​”পঞ্চায়েত সাধারণ মানুষের কাজের জায়গা। সেখানে তৃণমূলের লোকজনেরাই এখনও প্রভাব বিস্তার করে রয়েছে। বিজেপির অনুশাসিত কর্মীরা কোনও দিনও সরকারিদপ্তরে বসে এমন অসামাজিক কাজ করতে পারে না।” পাশাপাশি তিনি আরও বলেন, “৪ তারিখের পর অনেকেই সুবিধা নিতে বিজেপির পতাকা ধরেছে। এই ঘটনায় যদি বিজেপির কোনও আসল কর্মীর নামও জড়ায়, তবে প্রশাসন ও দলীয় নেতৃত্বের কাছে নিরপেক্ষ তদন্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানাচ্ছি।” ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। স্থানীয়দের মত, তৃণমূল হোক কিংবা বিজেপি। কোন দলের কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন, তার থেকে বড় ব্যাপার সরকারি অফিসে এই অরাজকতা চলেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক দাবি এলাকাবাসীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.