একের পর এক হোটেলের আড়ালে মধুচক্রের আসর! গোপন সূত্রে হানা দিয়ে বড়সড় কেলেঙ্কারি চক্রান্ত ফাঁস করল সুন্দরবন পুলিশ জেলার পাথরপ্রতিমা থানার পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার একাধিক মহিলা। ধৃতদের মধ্যে বেশ কয়েকজনের বয়স ১৮। তবে পুলিশের অভিযান শুরু হতেই দ্রুত এলাকা ছাড়েন হোটেলগুলির মালিক এবং ম্যানেজার। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্তও। দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃতদের। ঘটনার পিছনে নারী পাচারচক্রের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা ও পাথরপ্রতিমা এলাকায় একাধিক আবাসিক হোটেল রয়েছে। স্থানীয়দের দাবি, অধিকাংশ হোটেল নিয়ম মেনে রেজিস্টার সংরক্ষণ করে ব্যবসা চালালেও, সুইটি ও টাইটানিক হোটেল দু’টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল।
আরও পড়ুন:
জানা গিয়েছে, রামগঙ্গা বিডি অফিসের ঢিল ছড়া দূরত্বেই রয়েছে ওই হোটেল দু’টি। একটি হোটেলের নাম ‘সুইটি’ এবং আরেকটির নাম ‘টাইটানিক’। জানা যায়, বেশ কিছুদিন ধরেই ওই দুই হোটেলে মধুচক্রের আসর বসছিল বলে পুলিশের কাছে একাধিক অভিযোগ আসছিল। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতেই হোটেল দুটিতে হানা দেন পুলিশ আধিকারিকরা। সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় আটজন বিভিন্ন বয়সের মহিলা। আজ, মঙ্গলবার ধৃতদের কাকদ্বীপ আদালতে পাঠানো হয়। ধৃত মহিলাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সকলেই পাথরপ্রতিমা থানার বাইরের এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পলাতক হোটেল মালিক, ম্যানেজার-সহ অন্যান্যদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই দুটি হোটেলে বাইরে থেকে মহিলাদের এনে তাদের হোটেলে রেখে দেহব্যবসা চালাত হোটেল মালিকরা। বড়সড় মধুচক্রের আসর বসত ওই হোটেল দু’টিতে। গোপনসূত্রে খবর পেয়ে বেশ কিছুদিন ধরেই হোটেল দু’টিতে নজরদারি চালাচ্ছিল পাথরপ্রতিমা থানার পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেষমেষ সাফল্য পায় পুলিশ।

উল্লেখ্য, পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা ও পাথরপ্রতিমা এলাকায় একাধিক আবাসিক হোটেল রয়েছে। স্থানীয়দের দাবি, অধিকাংশ হোটেল নিয়ম মেনে রেজিস্টার সংরক্ষণ করে ব্যবসা চালালেও, সুইটি ও টাইটানিক হোটেল দু’টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার মানুষজন। এলাকার পরিবেশ সুস্থ রাখতে পুলিশের এই অভিযানকে ধন্যবাদ জানিয়েছেন বাসিন্দারা।
সর্বশেষ খবর
-
প্রকাশ্যে দলিতকে খুনের চেষ্টার স্বীকারোক্তি! ১০ দিনেই জামিন পেয়ে গেল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র
-
সম্পত্তির লোভে অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে চম্পট ছেলের! অমানবিকতার ছবি মহানগরে
-
মাতৃভাষায় শিক্ষাদান কোথায়? বন্ধ হস্টেল চালুর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ আদিবাসীদের, দাবি পৃথক সাঁওতালি বোর্ডের
-
কপালে তিলক, গলায় পবিত্র অঙ্গবস্ত্র, গণপতি আরাধনায় সর্বধর্ম সমন্বয়ের পাঠ ‘সেক্যুলার’ সলমনের
-
সংকটে পাশে নেই ‘প্রতারক পাকিস্তান’, হাউথির বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের দ্বারস্থ সৌদি!