একাধিকবার সলমন খান জানিয়েছেন, তাঁদের বাড়িটা একটুকরো হিন্দুস্থান। যেখানে সর্বধর্মের সহাবস্থান। খান পরিবারে যেমন ইদ উদযাপন হয়, তেমনই ধুমধাম করে গণপতির আরাধনাও হয়। শুধু কি তাই? ধর্ম নিরপেক্ষ দেশে পদবির জেরে একাধিকবার ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হলেও সলমনরা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন। সম্প্রতি যিশু খ্রিস্টকে সাক্ষী রেখে বোন অর্পিতা খানের হাতে রাখি পরে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার আম্বানিদের বাড়ির গণপতি উৎসবে শামিল হয়ে বিশেষ কারণে লাইমলাইট কাড়লেন ভাইজান।
কারও মন্তব্য, ‘হিন্দু, মুসলিম ভাই ভাই —এর এক অনন্য উদাহরণ।’ কেউ বা মনে করিয়ে দিলেন, ‘ভাইজান বরাবরই ধর্মনিরপেক্ষ।…’
আরও পড়ুন:
ফি বছর গণেশ চতুর্থীর আবহে নিজেদের বাড়িতে ‘বাপ্পা’কে স্বাগত জানান সেলিম খানরা। তবে এবার পুজো হচ্ছে সলমনের ভাই সোহেল খানের বাড়িতে। সেকারণেই সোমবার সকাল সকাল ভাইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বলিউড সুপারস্টার। পরে সেখান থেকে ফিরে রাতে আম্বানিদের আন্তেলিয়ার গণেশ পুজোয় যান সলমন (Salman Khan)। আর সেখানেই ভাইজানের পুজোপাঠ দেখে মুগ্ধ সকলে। ঠিক কী ঘটেছে? আন্তেলিয়ার মেগাবাজেট গণপতি উৎসব থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পুজোর আসরে পৌঁছেই খালি পায়ে গণেশমূর্তির দিকে এগিয়ে যান ভাইজান। সামনেই বসে থাকা পুরোহিত তাঁর গলায় পবিত্র অঙ্গবস্ত্র পরানোর পাশাপাশি কপালে তিলকও এঁকে দেন। এরপর গণপতিকে ফুল অর্পণ করে আরতি করেন সলমন। আর ভাইজানের এহেন আধ্যাত্মিক মুহূর্ত ফাঁস হতেই তাঁর নামের পাশে ‘সর্বকালের সেরা সেক্যুলার’ তকমা জুড়ে দিয়েছে সোশাল পাড়া।

“যখন অল্প পেয়েছিলাম, তখন খুশি ছিলাম। এখন বেশি পাচ্ছি, তাতে দুঃখ কেন?…”
কারও মন্তব্য, ‘হিন্দু, মুসলিম ভাই ভাই —এর এক অনন্য উদাহরণ।’ কেউ বা মনে করিয়ে দিলেন, ‘ভাইজান বরাবরই ধর্মনিরপেক্ষ। কারও উচ্ছ্বাস, ‘সলমনকে দেখে বাকি বলিউড তারকাদের শেখা উচিত কীভাবে সব ধর্মকে সম্মান করতে হয়।’ কেউ বা লিখেছেন, ‘ভাইজান সবসময়েই ধর্মনিরপেক্ষতা নিয়ে সোচ্চার, সব ধর্মের প্রতি তাঁর শ্রদ্ধাবোধ নিয়ে কোনও সন্দেহ নেই এবং তা এই ভিডিওতে সেটাই ফুটে উঠেছে।’ কারও মন্তব্য, ‘কপালে তিলক, কাঁধে পবিত্র অঙ্গবস্ত্র নিয়ে গণেশের পুজো করছেন সলমন খান। প্রতি বছরই গণেশ চতুর্থী পালন করেন, তাঁর এহেন ভক্তি সত্যিই সুন্দর।’ আবার জনৈক ভক্তের রসিকতা, ‘ধর্মনিরপেক্ষতার আল্ট্রা প্রো ম্যাক্স সংস্করণ সলমন খান।’ তবে নেটভুবনে যখন এহেন প্রশংসাবার্তার ছয়লাপ, তখন ভাইজানের এক পোস্টে মনখারাপের ইঙ্গিত। লিখেছেন, “যখন অল্প পেয়েছিলাম, তখন খুশি ছিলাম। এখন বেশি পাচ্ছি, তাতে দুঃখ কেন? কাল যা চেয়েছিলাম, আজ তা পাওয়ার পরে অপ্রয়োজনীয় কেন মনে হল?” আচমকাই কেন এহেন পোস্ট করলেন বলিউড সুপারস্টার? কৌতূহল সর্বত্র।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেনজির উদ্যোগ রাজ্যের, শিয়ালের কামড়ে মৃতের পরিবারকেও আর্থিক সাহায্য ও চাকরি ঘোষণা
-
অন্ধকারে ডুবছে বাংলাদেশ! বিপদে সহায় সেই ভারত, পাইপ লাইনে যাচ্ছে টন টন ডিজেল
-
ভারতের সঙ্গে মুক্তিবাণিজ্য চুক্তিতে অনুমোদন নিউজিল্যান্ড সংসদের, কতটা লাভবান হবে দেশ?
-
দলে ভিনি-রাফিনহার মতো তারকা, নামানো যাবে মাঠে? যুবভারতী নিয়ে ব্রাজিলের চূড়ান্ত রিপোর্ট
-
পুজোর আগে চুলের জেল্লা ফেরাতে ডিম থেরাপি! আঁশটে গন্ধ দূর হবে ৫ ঘরোয়া টোটকায়