সন্ধ্যা নামলেই হুক্কা হুয়া ডাক পুরুলিয়ায় নতুন নয়। তা রঘুনাথপুর- সাঁওতালডিহি শিল্পাঞ্চল কিংবা বাঘমুণ্ডি-ঝালদার জঙ্গলপথ। এ যেন মানুষ-শিয়ালের সহাবস্থান! তাই গত এক বছর ধরে ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা এই জেলায় বেঙ্গল ফক্সের রীতিমতো তাণ্ডব চলছে। ফলে পশ্চিমবঙ্গে এই প্রথম শিয়ালের কামড়ে মৃত্যুর ঘটনায় ৫ লাখ টাকা আর্থিক সাহায্য ও চাকরি দিচ্ছে রাজ্য সরকার।
পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলে শিয়ালের কামড়ে মৃত্যু হয় ঝালদার ইচাগের বাসিন্দা প্রমীলা রজকের স্বামী দিলীপ রজকের। বৃহস্পতিবার রাজ্য বনবিভাগের তরফে ওই ৫ লাখ টাকার আর্থিক সাহায্যের চেক নিহতের স্ত্রীর হাতে তুলে দেবেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। প্রমীলা দেবীর ছেলে জিতেন্দর রজক ওই ঝালদা বনাঞ্চলেই মাসিক ১২ হাজার টাকা বেতনে ফরেস্ট ভলান্টিয়ারের চাকরি পাবেন। চাকরির কথা ঘোষণা করবে বনবিভাগ। ফলে অরণ্য ভবনের রেজিস্টারে এই প্রথম নথিভুক্ত হল শিয়ালের হামলায় মৃত্যুর ক্ষতিপূরণ ও চাকরি। হাতি, বাঘ, বাইসনের হামলায় মৃত্যুতে চাকরি মিললেও শিয়ালের ক্ষেত্রে ছিল না।
আরও পড়ুন:
রাজ্য বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর ইচাগ গ্রামের বাসিন্দা প্রমীলা রজকের মৃত্যু হয়। গত এক বছরে পুরুলিয়া বনবিভাগের ঝালদা, কোটশিলা, বাঘমুন্ডি ও কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর, কাশিপুর বনাঞ্চল মিলিয়ে শিয়ালের আঁচড় ও কামড়ে জখম হয়েছেন একশোর বেশি। মৃত্যু হয়েছে দু’জনের। এই জেলায় ক্ষুদ্র ও মাঝারি বন্যপ্রাণ গণনায় জেলা জুড়েই শিয়ালের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য। ওই গণনাতেই মূলত দুটি প্রজাতির শিয়ালের হদিশ মিলেছে। যার মধ্যে বন্যপ্রাণ সংরক্ষণ শ্রেণীর শিডিউল একে থাকা এই বেঙ্গল ফক্স। এছাড়া সোনালী শিয়াল বা গোল্ডেন জ্যাকেল রয়েছে। বেঙ্গল ফক্স বিড়ালের আয়তনের মত হলেও ওই গোল্ডেন জ্যাকেলের শরীরের আয়তন কুকুরের মতো। এই বন্যপ্রাণের সংখ্যা বৃদ্ধিতে জীব বৈচিত্র্য মজবুত হলেও তাদের দাপট এবং হামলায় সমস্যায় পড়েছে বনবিভাগ। শিয়ালের জন্য আলাদাভাবে নজরদারিও চালাতে হচ্ছে বনদপ্তরকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানকে সঙ্গে নিয়ে সীমান্ত কমিশন চিনের, ‘নাটক’ বলল ভারত
-
আলমারি খুললেই ন্যাপথালিনের ঝাঁঝালো গন্ধ? শরীরে ঢুকছে রাসায়নিক, বিপদে লিভার-কিডনি!
-
এখনও টিকে রোহিত, ‘বিদায়’ শামির, ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় দল
-
কিষানজির মৃত্যু দেখেছিলেন, স্ত্রীকে নিয়ে জঙ্গলমহলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ‘একলা নিতাই’ মঙ্গল
-
‘খারাপ তো লাগেই…’, বিলেতের মাটিতে ১০ উইকেট নিয়েই নির্বাচকদের নিশানা কুলদীপের?